সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, বিশ্ববিদ্যালয়ের গভীর শোক

শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ঈঝঊ) বিভাগের এক শিক্ষার্থী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম স্নেহা চক্রবর্ত্তী (১৮)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার নেয়ামতপুর গ্রামের বিপুল চক্রবর্ত্তীর মেয়ে এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, বুধবার (৬ আগস্ট) সকালে ভর্তি সংক্রান্ত কাজ শেষে শান্তিগঞ্জ থেকে সিএনজিযোগে সুনামগঞ্জে ফেরার পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় একটি বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্নেহা চক্রবর্ত্তীর মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী মো. সারফুদ্দিন স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, স্নেহা চক্রবর্তীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন এক শোকবার্তায় বলেন, স্নেহা চক্রবর্ত্তীর মতো মেধাবী ও উদ্যমী শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহত শিক্ষার্থীর পরিবারকে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের কাজ পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচি

1

সুনামগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

2

জগন্নাথপুরে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

3

জগন্নাথপুরে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে আহত ৮

4

শান্তিগঞ্জে চোরাই সিএনজিসহ দুই চোর আটক

5

শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে পরিচালনা কমিটি গঠনের লক্ষ্য ২৭ ডিসে

6

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক

7

‎‎গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে গ্রাফিতি প্রদর্শনী

8

নির্বাচন বানচালে ষড়যন্ত্রে চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই-

9

শহীদ সোহাগ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ

10

শাবির কেন্দ্রীয় এলামনাই গঠনের সভা ২৭ সেপ্টেম্বর

11

বিশ্বম্ভরপুরে ইয়াবা ব্যবসায়ী আটক

12

শিক্ষাব্যবস্থা জাতীয়করণ সহ নানা দাবিতে মানববন্ধন

13

জেলা প্রশাসক মহোদয়ের বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিদর্শন

14

শাল্লায় জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে কর্মী সম্মেলন

15

বন্যা ও বজ্রপাতে মৃত্যুরোধে সচেতনতা বাড়াতে হবে: জেলা প্রশাসক

16

ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে জামায়াত আমীর

17

শাবিপ্রবি প্রেসক্লাবের সাথে ক্যারিয়ার ক্লাবের মতবিনিময়

18

দেয়ারাবাজারে বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

19

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

20