স্টাফ রিপোর্টার:
জন্মদিনেই পৃথিবীর মায়া ত্যাগ করে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিউটের ১ম বর্ষের
শিক্ষার্থী আফসানা খুশী। আজ খুশীর জন্মদিন ছিল, সেই জন্মদিনের আনন্দ একটি দূর্ঘটনায় বিষাদে রূপ নেয়
খুশীর পরিবারের কাছে। খুশীর মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া।তার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার ও আত্নীয়-স্বজনরা।
বুধবার দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলায় অবস্থিত সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিউট থেকে বাড়ি ফেরার পথে বাহাদুর এলাকায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় সিএনজিতে থাকা শিক্ষার্থী খুশী, সেন্হালতা সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
সে সুনামগঞ্জ জেলার আরপিন নগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে।
শিক্ষার্থী খুশীর বাবা জানান, খুশীর ইচ্ছে ছিল বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। আজ খুশীর জন্মদিন ছিল।গতকাল রাত থেকেই সবাইকে জন্মদিনের কথা বলছে। বান্ধবীদের চকলেট খাওয়াবে বলে বাবার কাছে বায়না করে টাকা ও নিয়ে এসেছিল বান্ধবীদের নিয়ে জন্মদিন উদযাপন করবে।সকালে বাড়ি থেকে না খেয়েই কলেজে চলে যায়। কলেজে এসে জন্মদিনে বান্ধবীদের নিয়ে শেষ বারের মতো খেয়েছে। একবার ও সুযোগ দিলো না আমাদের। মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে বার বার মূর্চা যাচ্ছেন তিনি।
আত্নীয়- স্বজনরা খুশীর জন্মদিনে তার মৃত্যু মেনে নিতে পারছে না। পুরো হাসপাতাল এলাকায় বইছে শোকের মাতম। ২ শিক্ষার্থীর মৃত্যুতে হতবাক সুনামগঞ্জবাসী।