সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই- কয়ছর


স্টাফ রিপোর্টার
বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ।


রবিবার বিকালে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন বিএনপির এর উদ্যোগে নতুন সদস্য ও নবায়ন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।


আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল ইসলাম খানের সঞ্চালনায় আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপির নতুন সদস্য হতে হলে আগে আবেদন করতে হবে। যাচাই বাছাইয়ের পর আবেদনকারী সদস্য ফরম পূরণ করতে পারবেন। বিএনপি অন্য রাজনৈতিক দলের মতো নয় যে পকেট থেকে টাকা দিয়ে সদস্য ফরম পূরণ করে সদস্য হওয়া যায়। বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের দল। এই দলের নেতারা মাটি ও মানুষের জন্য কাজ করে। বিএনপিতে কোনো চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসর স্থান পাবে না।


এম কয়ছর আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দল মিথ্যা কথাকে বারবার বলতে বলতে সত্য বানিয়ে দেয়। আর আমরা (বিএনপি) সত্য কে একবার বলে মনে করি আমাদের দ্বায়িত্ব শেষ। 


দেশবাসী দেখছে কারা চাঁদাবাজির সাথে জড়িত। পুলিশ কাকে গ্রেফতার করছে তা প্রকাশ্যে এসেছে। এরা কেবল একজন দুজন নয় সারা দেশে চাঁদাবাজির সাথে যুক্ত। এ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান করেন তিনি।



আলোচনা সভায়, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, এডভোকেট আব্দুল হক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির এম. এ মুকিত।
এছাড়াও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মোনাজ্জির আহমদ সুজন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী সুহেল খাঁন টুনু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, যুগ্ম আহবায়ক রাসেল বক্স, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের শিক্ষাই শিক্ষার্থীদের মূল শিখড়

1

জন্মদিনেই পৃথিবী থেকে বিদায় নিলেন শিক্ষার্থী খুশী

2

ত্যাগীনেতাদের মূল্যায়ন করতে হবে-কামরুজ্জামান কামরুল

3

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছা

4

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেল

5

দোয়ারায় খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

6

বিনাধান-১৯ ও ২১ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

7

এমপি কঠোর, তবু দিরাই বিএনপিতে বিভক্তি

8

জগন্নাথপুরে জলাশয়ে ও হাওর পোনামাছ অবমুক্ত

9

৩ হাজার শিশুর মধ্যে মশারি বিতরণ

10

স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে যুক্তরাজ

11

ভিটেছাড়া করার অভিযোগ: ঘর পোড়ানো ও মারধরের ঘটনায় মানববন্ধন

12

ইরান-ইসরায়েল যুদ্ধ: দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা নেই, বললেন বাণি

13

ছুরিকাঘাতে হত্যা, আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব

14

সুনামগঞ্জে কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

15

দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আটক ৪, পলাতক

16

জগন্নাথপুরে সামান্য বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল আতঙ্ক

17

ঐতিহ্য ভাটিপাড়া জমিদার বাড়ি মসজিদ

18

ওয়ার্ল্ড ভিশনের জয় অব গিভিং’ বা ‘দানের আনন্দ’ অনুষ্ঠান অনুষ্

19

সুনামগঞ্জ-১ আনিসুল হকের নেতৃত্বে জামালগঞ্জ জনসভা

20