সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম

 
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নিয়ন্ত্রণাধীন বেশিরভাগ বিল এখনও স্থানীয় চাঁদাবাজদের কবজায় রয়েছে।  ধর্মপাশা উপজেলার নাইন্দা বিল, মাইন্দা বিল, বৌলাই নদী ও কালা মাটির অংশবিশেষ নিয়ে গঠিত জলমহালের অন্তর্ভুক্ত বৌলাই নদীর একটি অংশ দীর্ঘদিন ধরে স্থানীয় দখলবাজ ও চাঁদাবাজ চক্র নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন হুমকির মাধ্যমে হয়রানি করে বিলের মাছ লুটপাট করার পায়তারা করছে চাঁদাবাজ চক্রটি। জেলা প্রশাসন কর্তৃক উক্ত জলমহালটি ৬ বছরের জন্য উন্নয়ন স্কিমের  আওতায় ধর্মপাশা উপজেলার  নুরপুর গ্রামের তরঙ্গ মৎস্যজীবী সমবায় সমিতি লি: এর নিকট বৈধভাবে ইজারা প্রদান করা হয়। কিন্তু  পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের রামপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র আওয়ামী লীগ নেতা,প্রভাবশালী আব্দুর রাজ্জাক ও তার  পুত্র এবং সহযোগীরা  জোরপূর্বকভাবে অবৈধ দখলের মাধ্যমে মাছ আহরণ করে যাচ্ছেন। সরকারকে মোটা অংকের টাকা রাজস্ব প্রদান করত: ইজারাপ্রাপ্ত সমবায় সমিতি মাছ আহরণ  করতে গেলে রাজ্জাক বাহিনী তাদেরকে বাধা প্রদান করার পাশাপাশি মোটা অংকের টাকা চাঁদা দাবি করে যাচ্ছে। চাহিত চাঁদা দিতে অস্বীকার করলেই  ইজারাদার ও তার ব্যবসায়ী অংশীদারগনকে খুন করার হুমকি ও শারীরিক হামলার শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে। 
এবিষয়ে  ইজারাদার তাজিমুল ইসলাম বাদী হয়ে  গত ৩০/১১/২৫ইং সুনামগঞ্জ জেলা প্রশাসক, ১৭/১২/২০২৫ইং জেলা পুলিশ সুপার ও ২/১২/২০২৫ইং ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন। এছাড়াও চাঁদাবাজদের বিরুদ্ধে  ধর্মপাশা ও জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরও চিহ্নিত চাঁদাবাজরা প্রতিনিয়ত লুটতরাজ করে যাচ্ছে জলমহালটির অভয়াশ্রমের লক্ষ লক্ষ টাকার মাছ।

ইজারাদারদের অভিযোগ, রাজ্জাকগং দীর্ঘদিন ধরে এলাকায় দখলবাজি ও চাঁদাবাজির মাধ্যমে জলমহাল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। আরও অভিযোগ রয়েছে যে, রাজ্জাক বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। এতে প্রকৃত মৎস্যজীবী ও বৈধ ইজারাদাররা চরম  নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনকে তোয়াক্কা না করে বিভিন্ন হুমকি ও ষড়যন্ত্র চালাচ্ছে চাঁদাবাজরা। ইতিপূর্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে রাজ্জাক গংয়ের অবৈধভাবে দখলকৃত স্থান থেকে মাছ ধরার জাল জব্দ করেন।  সহকারী কমিশনার (ভূমি) সামান্য দূরে অবস্থান নিতেই, তাঁর উপস্থিতিতেই রাজ্জাকের ছেলে হিমেল ও তার ভাইয়েরা সন্ত্রাসী কায়দায় ইজারাদার এবং তার ভাই হুমায়ুন কবিরের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। পুলিশ ধাওয়া দিলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার দিনই জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। থানার অফিসার ইনচার্জ তদন্ত করে অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করেন।
এ বিষয়টি নিয়ে সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, অভিযুক্ত রাজ্জাককে জলমহালের অবৈধ দখল ছেড়ে দেওয়ার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। 
জামালগঞ্জ থানার অফিসার ওসি মোঃ বন্দে আলী বলেন,জলমহালটি ধর্মপাশা থানার আওতাভূক্ত। এর কতেক অংশ জামালগঞ্জ থানায় হওয়ায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় ভূক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে থানায় রুজুকৃত মামলাটি ওসি (তদন্ত) মনিটরিং করছেন। তিনি বলেন জামালগঞ্জ থানা পুলিশের পাশাপাশি এ ব্যাপারে  ধর্মপাশা উপজেলা প্রশাসনের আইনানুগ ব্যবস্থা গ্রহন করলে ভালো হয়।  
ক্ষতিগ্রস্থ ইজারাদাররা এ ব্যাপারে সেনাবাহিনী বরাবরেও লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান। তারপরও প্রশাসনের নির্বাচনী ব্যস্ততার সুযোগে জলমহালের অভয়াশ্রম হতে বেপরোয়াভাবে মৎস্যসম্পদ লুটতরাজ করে যাচ্ছে অভিযুক্তরা। অবিলম্বে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ তরঙ্গ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ মৎস্যজীবিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার মানববন্ধন

1

দোয়ারায় বিজিবি কর্তৃক মিথ্যা মামলার অভিযোগ

2

কিশোরী ও তরুণদের নিয়ে কর্মশালা

3

লঞ্চঘাটের অবৈধ স্থাপনা ও পরিদর্শন

4

টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ চাইলেন: কামর

5

সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার উপর হামলা,

6

জগন্নাথপুরে পর্তুগাল থেকে ফিরল কামরুলের নিথর দেহ

7

দোয়ারায় ভারতীয় মোটরসাইকেল জব্দ

8

জগন্নাথপুরে জামায়াতের উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ

9

হাওরে জলাবদ্ধতা ঠেকাতে ৬০ ড্রেনেজ আউটলেট, নদী-খাল পুনঃখননে ১

10

জয়নুল জাকেরীন মনোনয়ন দৌড়ে আলোচনায়

11

জেলা প্রশাসক মহোদয়ের বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিদর্শন

12

দোয়ারায় বালুবাহি ট্রাকের জ্যামে সন্তান প্রসব,চিকিৎসার অভাবে

13

দিরাই উপজেলা কৃষকদলের কমিটির পরিচিতি ও আলোচনা সভা

14

নারী শিক্ষার অগ্রগতিতে সংবর্ধনা ও সম্মাননা

15

দোয়ারাবাজারে চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন, দুই গ্রামবাসীর

16

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

17

জেলা জাতীয়তাবাদি পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ধিত সভা অনু

18

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্

19

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সুনামগঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠান

20