সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আটক ৪, পলাতক ৫

দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের সময় চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আরও পাঁচজন পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়,বুধবার(২০ আগস্ট)ভোর রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার-১২৩১/৮-এস সংলগ্ন শহীদ মিনার এলাকায় টহলরত অবস্থায় ৮-৯ জন বাংলাদেশিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে। বিজিবি সদস্যরা ধাওয়া করে চারজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

আটককৃতরা হলো— কুড়িগ্রাম জেলার মো. জাহেদুল ইসলাম (১৯), মো. রেজা আহমেদ (২০), মোছা. মোসকান আক্তার (২০) এবং বগুড়ার মো. রনি হাসান (২৫)।
পলাতকরা হলো— সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মো. সুমন মিয়া (৩০), মুসা মিয়া (৩৫), মো. চাঁন মিয়া (৩১), মো. শামিম মিয়া (২৬) এবং মো. জাকির মিয়া (৩০)।

বিজিবি জানায়, আটক আসামিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, ভারতে প্রবেশের বিনিময়ে স্থানীয় দালাল চক্রকে নগদ ৬০ হাজার টাকা প্রদান করেছে। বৈধ পাসপোর্ট ছাড়া ভারত প্রবেশের চেষ্টা করায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অর্ডিন্যান্স ১৯৭৩ এর ১১ (১) (ক)/১১ (১) (গ) ধারা অনুযায়ী মামলা করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:জাহিদুল হক বলেন, “আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরন

1

শিশুদের জন্মদিনের ওয়ার্ল্ড ভিশনে বাউন্সব্যাক উদযাপন

2

মোস্তাক গাজীনগরী হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে জমিয়তের বিক্ষো

3

পর্যটনকেন্দ্রে মাদক কারবার, গোপন অভিযানে গ্রেফতার ১

4

শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

5

তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশাল

6

‎সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে ইউজিসির স

7

ইব্রাহীমপুরে রাস্তা ও নদীভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও

8

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

9

ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এমপি কামরুজ্জামান কামরুল

10

শান্তিগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া

11

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

12

সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সম

13

জামালগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ গ্রেফতার

14

জনউদ্যোগের দক্ষতা উন্নয়নে আইসিটি প্রশিক্ষণ

15

বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই- কয়ছর

16

মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব বিএনপির প্রার্থী কামরুল

17

বিএনপি সরকার গঠিত হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে দল প

18

ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে জামায়াত আমীর

19

গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সাংবাদিক

20