যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সুজাতুর রাজা দীর্ঘ প্রবাস জীবন শেষে আবারও স্বদেশে ফিরছেন। রবিবার (১৭ আগস্ট) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের ম্যানচেস্টার বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী এবং বার্মিংহাম সিটি যুবদলের সাবেক সভাপতি কয়ছর আলী শাহীন।
পারিবারিক সূত্র জানায়, আগামীকাল সোমবার সকাল ১১টা ৫০ মিনিটে সুজাতুর রাজা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে তিনি সরাসরি জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারে এক জনসভায় যোগ দেবেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের সমর্থনে কাজ করতে তিনি দেশে ফিরছেন।
সুজাতুর রাজা এর আগে বাবার মৃত্যুর সময় রাজনৈতিক নিপীড়নের কারণে দেশে ফিরতে পারেননি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর, কয়ছর এম আহমেদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর বহর নিয়ে তিনি দীর্ঘ ৯ বছর পর প্রথম স্বদেশে ফেরেন। এরপর এটিই তার তৃতীয় সফর।
মন্তব্য করুন