সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা করা,জাতি ফ্যাসিবাদ চায় না-এহসানুল

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তনে গণভোট পাস হয়। গণভোটই পারে এ সরকারকে আইনি ভিত্তি দিতে। গণভোট নিয়ে টালবাহানা শুরু হয়েছে। হাইকোর্টে রিট হয়েছে। এখন জাতি বুঝতে পারছে কেন আমরা আগে গণভোট চেয়েছিলাম। সরকারি দল দুটি শপথ নেননি। জামায়াত দুটি শপথ নিয়েছে। গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা করা। জাতি ফ্যাসিবাদ চায় না। রোববার শহরে একটি অভিজাত রেষ্টুরেন্টে সুনামগঞ্জ জেলা জামায়াত আয়োজিত রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি দেশে দলীয়করণ শুরু হয়েছে। আমরা ইনসাফ চাই। কোন অন্যায় মেনে নেবোনা। প্রয়োজনে আরও একটা জুলাই সংঘটিত হবে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহম্মেদ খাঁন। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট নুরুল আলম। বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ, জেলা নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা সাজাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজ সেবক দেওয়ান গণিউল সালাদীন, জেলা ছাত্র শিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুঁকছে হাওর, ভুগছে মানুষ

1

জগন্নাথপুরে জুলাই গণঅভূত্থান দিবস পালন

2

জেলা পরিষদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

3

মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিস

4

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

5

রবীন্দ্র - নজরুল স্মরণানুষ্ঠান

6

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ‎

7

নারী শিক্ষার অগ্রগতিতে সংবর্ধনা ও সম্মাননা

8

ছাতকে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও গণসংযোগ

9

সিলেট রেঞ্জ ডিআইজির পূজা মণ্ডপ পরিদর্শন

10

জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

11

ধর্মপাশা প্রেসক্লা‌বের ক‌মি‌টি গঠন

12

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

13

শাল্লায় সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

14

৩ হাজার শিশুদের মধ্যে মশারী বিতরণ

15

গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা করা,জাতি ফ্যাসিবাদ চায়

16

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

17

দোয়ারাবাজারে বীর মুক্তিযুদ্ধার ঘর নির্মাণে বাধার অভিযোগ, নি

18

তাহিরপুর উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি শফিক নির্

19

চেম্বার অব কমার্সের মতবিনিময় সভা

20