সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন পথচলা


‎‎স্টাফ রিপোর্টার:-
‎‎সুনামগঞ্জের ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন গতি আনতে এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। 
সোমবার (২ মার্চ) দুপুরে চেম্বার অব কমার্সের কনফারেন্স রুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত পরিচালক বৃন্দ শপথ গ্রহণ করেন।
‎ নবনির্বাচিত পরিচালক বৃন্দের শপথ গ্রহণ  করান সুনামগঞ্জের  অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক )  আয়েশা আক্তার।
‎এ সময় নবগঠিত এই কমিটিতে সভাপতি মো: শামসুল হক এবং সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমদ ও সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
 এ ছাড়াও পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ ব্যবসায়ী নেতৃবৃন্দরা।
‎শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন‎,বিশিষ্ট ব্যরবসায়ী মো. জিয়াউল হক, নবনির্বাচিত  পরিচালক নূরে আলম, মো: খসরুল আলম, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, মোকাররম হোসেন, শফিকুল ইসলাম, মো: আবু সুফিয়ান, আমিনুল ইসলাম সেলিম, আব্দুস সামাদ, মো: সাইফুল্লা হাসান জুনেদ, কামাল হোসেন, মো: মোস্তাক আহমদ এবং মো: আকবর আলী প্রমূখ।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, সুনামগঞ্জের হাওর অঞ্চলের সম্পদ, পাথর ও কয়লা শিল্পসহ পর্যটন খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলকে একটি সমৃদ্ধ বাণিজ্যিক হাবে পরিণত করাই হবে এই কমিটির মূল লক্ষ্য। নতুন নেতৃত্বের আগমনে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে থানা পুলিশের অভিযানে এক আসামি গ্রেফতার

1

শান্তিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

2

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

3

দেয়ারাবাজারে বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

4

এইচ এম পি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

5

জুলাইযোদ্ধা সাংবাদিকদের নিয়ে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক

6

জামালগঞ্জে বিএনপির ইউনিয়ন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

7

শান্তিগঞ্জে খেলাফত মজলিসের সভা

8

শাল্লায় বিএনপির নাছির চৌধুরী’র জনসভা

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন: নুর

11

সিলেটে ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

12

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হকের নেতৃত্বে এক হচ্ছে বিএনপি

13

যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রাজা’র স্বদ

14

স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত, থান

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

শাবিপ্রবির কিনের নতুন সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক ফাইয়াজ

17

শাবিপ্রবি প্রেসক্লাবের সাথে ক্যারিয়ার ক্লাবের মতবিনিময়

18

হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধনে সীমাহীন দুর্নীতি তদন্তের দা

19

জগন্নাথপুরে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে আহত ৮

20