সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের উকিলপাড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি জহুর মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রতন শেখ, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনূর, সাধারণ সম্পাদক জাহেদ হাসান, উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহীন এবং উকিলপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সালমান আহমেদ। এছাড়াও বক্তব্য দেন সাবেক কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র সরকার। 

অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খান, প্রাক্তন শিক্ষক সনত কুমার দাস, ব্যবসায়ী আলাউদ্দিন আল আজাদ, ব্যবসায়ী মোনাজ্জির আলী মামুন এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল হেকিম চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আজাদ খন্দকার এবং পবিত্র গীতা পাঠ করেন সবুজ চন্দ্র সরকার।

বক্তারা বলেন, ব্যবসা একটি হালাল ও বরকতময় পেশা। সঠিক ওজনে, ন্যায্য মূল্যে এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করলে আল্লাহর রহমত ও বরকত লাভ করা যায়। তারা নীতিনির্ধারিত বাজারমূল্য অনুসরণ, সরকারি কর ও ভ্যাট যথাযথভাবে পরিশোধ এবং আইন মেনে বৈধভাবে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে গিয়ে যাতে কোনো ব্যবসায়ী হয়রানির শিকার না হন এবং নিরাপদ ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ উপলক্ষে

1

স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ১১তম বর্ষপূর্তি উপলক্ষে উপস

2

পড়ে আছে অর্ধকোটি টাকার রেসকিউ বোট, নেই সংরক্ষণের উদ্যোগ

3

বাজার মনিটরিংয়ে নেমেছেন ডিসি, ১২০ টাকার লেবু মিলছে ৪০ টাকায়!

4

দিরাইয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও জায়নামাজ বিতরণ

5

ময়মনসিংহ কল‍্যাণ সমিতি'র উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

6

জগন্নাথপুরে প্রেমে ব্যর্থ হয়ে দেওয়ালে প্রেমিকার ছবি, প্রেমিক

7

ফারিহা একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

8

বন্যা ও বজ্রপাতে মৃত্যুরোধে সচেতনতা বাড়াতে হবে: জেলা প্রশাসক

9

জেলা যুবদলের নেতা আমিনুর রশিদ আমিনের মাতার মৃত্যুতে শোক প্রক

10

জগন্নাথপুরে খাদ্যবান্ধবের চাল পাচারের অভিযোগে ৮ বস্তা চাল জব

11

লঞ্চঘাটের অবৈধ স্থাপনা ও পরিদর্শন

12

১৬ দেশের ৫৮ প্রতিষ্ঠানকে পেছনে ফেলে সেরা রিমার্ক-হারল্যন

13

ইশারা ভাষায় ভালোবেসে বিয়ে

14

উন্নয়নের জন্যে ধানের শীষে ভোট দিন: আনিসুল হক

15

মুশতাক হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হাফিজ কারাগারে

16

বিদ্রোহীদের দাপটে বিপাকে ধানের শীষের প্রার্থী

17

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার,আটক ২

18

শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

19

জগন্নাথপুরে রাধারমণ সংগঠনকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

20