সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশসেরা হয়ে সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করেছে শুভমিতা


স্টাফ রিপোর্টার
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে দেশসেরা চ্যাম্পিয়ন হওয়ায় শুভমিতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 
আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে তার এই সাফল্যের জন্য বিদ্যালয়  হল রুমে  তাকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। 
শুভমিতা তালুকদার  সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
শুভমিতার এই অর্জনে তার বিদ্যালয়ের শিক্ষক, সংগীত গুরু, সহপাঠীসহ জেলাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে 
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান বলেন, শুভমিতার অর্জনে আমরা গর্ববোধ করছি। বিদ্যালয়ের জন্য এটি বড় পাওয়া। সে বিদ্যালয়ের সম্মান বাড়িয়ে দিল। স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা সবাই আনন্দিত। সে সুনামগঞ্জ জেলা সহ পুরো সিলেট বিভাগের মুখ উজ্জ্বল করেছে। এরকম শুভমিতাদের যত্ন নিতে পারলে ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরবে তারা।
শুভমিতার গ্রামের বাড়ি মধ্যনগর উপজেলার কলুমায়। বাবা-মায়ের চাকরিসূত্রে সে সুনামগঞ্জ শহরে পড়াশোনা ও সংগীত চর্চা করছে। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সাধারণ সংগীতে চতুর্থ বর্ষের, অর্থাৎ শেষ বর্ষের শিক্ষার্থী। তার সংগীত গুরু সুরালোক সংগীত বিদ্যালয়ের পরিচালক ও সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সংগীত প্রশিক্ষক সন্তোষ কুমার চন্দ। সে জেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দীপন তালুকদার ও ইয়াকুবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শান্তনা সরকারের মেয়ে। 
শুভমিতার মা জানান,শুভমিতা দেশসেরা হয়ে সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করায় আমরা খুবই গর্বিত।সে সুনামগঞ্জের সন্তান নিজের জেলার সম্মান বৃদ্ধি করায় তার প্রতিষ্ঠান তাকে সম্মান জানাচ্ছে এটা তার জন্য অনেক বড় পাওয়া। ভবিষ্যতে শুভমিতা দেশের জন্য সম্মন
 বয়ে আনবে এটা সবার প্রত্যাশা।
 গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে তার হাতে একটি ক্রেস্ট ও তিন লাখ টাকার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুভমিতা বিটিভির নতুন কুঁড়ি অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতায় প্রথম, নজরুলসংগীতে দ্বিতীয় এবং খ গ্রুপে সর্বোচ্চ নম্বর অর্জন করে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতায় সারাদেশের কয়েক হাজার শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব। ক’ গ্রুপে টাঙ্গাইল জেলার প্রেয়সী চক্রবর্তী এবং ‘খ’ গ্রুপে সুনামগঞ্জ জেলার শুভমিতা তালুকদার চ্যাম্পিয়ন হয়। প্রধান উপদেষ্টা সেরা দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের হাতে গাছ, সবুজের বার্তা ছড়াল জনউদ্যোগ

1

সুনামগঞ্জের ডিসি ইলিয়াস মিয়া বদলী, নতুন ডিসি মিনহাজুর রহমান

2

শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনার জন্য ৪১ সদস্য অস্থ

3

জগন্নাথপুরে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

4

দোয়ারাবাজারে টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

5

জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

হাওরে পানিতে তলিয়ে যাওয়ায় কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষক

8

জুলাইযোদ্ধা সাংবাদিকদের নিয়ে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক

9

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ,

10

শান্তিগঞ্জে খলার জায়গা নিয়ে দুই পক্ষের সং‘ঘর্ষ

11

আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে সিলেটে প্রস্তুতি সভা

12

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় জেলা যুবদলের বিক্ষোভ

13

এডুকেয়ার মেধা বৃত্তি পরীক্ষা’র পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ

14

দিরাইয়ে মামলাবাজের দৌরাত্ম্যে পুরুষশূন্য মকসদপুর গ্রাম ভোগান

15

শেষ হলো জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাঠপর্ব

16

শিক্ষায় পরিবর্তন করতে হলে, গোড়া (প্রাথমিক) থেকে করতে হবে: জে

17

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৪দিনব্যাপী কুইজ, চিত্রাংঙ্কন প্র

18

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় ক

19

শাবির কেন্দ্রীয় এলামনাই গঠনের সভা ২৭ সেপ্টেম্বর

20