সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন ও পুলিশ ক্যাম্প স্থাপন বিষয়ে সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টার 
যাদুকাটা নদীতে পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও পুলিশের অস্থায়ী ক্যাম্প স্থাপনের বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন যাদুকাটা নদীর ইজারাদার কর্তৃপক্ষ।

লিখিত বক্তব্যে ইজারাদার নাসির মিয়া বলেন, ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় থেকে টেন্ডারে অংশ নিয়ে তারা যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালু মহালের ইজারা পান। পরে আদালতের রায় অনুসারে পাঁচ মাস পর পুনরায় ইজারা কার্যকর হয়। এ বছর তাঁরা প্রায় ১০৭ কোটি টাকা রাজস্ব প্রদান করেছেন।

তিনি অভিযোগ করেন, ইজারা পাওয়ার পর প্রতিপক্ষ তাদের ওপর হামলা ও মিথ্যা মামলা করে হয়রানি করছে। প্রতিপক্ষ মহল যাদুকাটা নদীর লাউড় অংশে পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ অবস্থায় নদীপাড় রক্ষায় জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের সহায়তায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নাসির মিয়া জানান, অবৈধ বালু উত্তোলন রোধে তারা চার থেকে পাঁচশ স্বেচ্ছাসেবক নিয়োগ করে নদীর পাড়ে বাঁশের বেড়া দিয়েছেন। তিনি বলেন, আমরা বৈধভাবে বালু উত্তোলন করতে চাই এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের আইনগতভাবে মোকাবিলা করব।
তিনি নদীপাড় রক্ষায় প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

1

মিশরে তারাবীহ পড়াচ্ছেন সুনামগঞ্জের হাফেজ মিনহাজুর

2

জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

3

দিরাইয়ে মামলাবাজের দৌরাত্ম্যে পুরুষশূন্য মকসদপুর গ্রাম ভোগান

4

সুনামগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

5

ফুটবল রেফারীজ এসোসিয়েশন’র আজীবন সদস্য রফিকুল ইসলাম সজিব

6

ইজারা প্রথা বাতিলসহ দাবিতে বারকি শ্রমিকদের বিক্ষোভ

7

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

8

সুনামগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

9

বাজার মনিটরিংয়ে নেমেছেন ডিসি, ১২০ টাকার লেবু মিলছে ৪০ টাকায়!

10

ফোরলেন সড়ক প্রকল্পের কাজ বন্ধ, ধুলার শহর শান্তিগঞ্জ

11

শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে চালক ও শিশু নিহত, আহত ৬

12

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

13

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্

14

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

15

দীর্ঘ ১৭ বছর পর সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন

16

শান্তিগঞ্জ পুলিশের অভিযানে ৬০ কেজি গাজা জব্দ

17

জেলা জমিয়তে উলামায়ে ইসলামের ৫১ সদস্য কমিটি গঠন

18

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

19

সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

20