স্টাফ রিপোর্টার
অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সুনামগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়।
এসময় পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা শাখার ভারপাপ্ত সভাপতি আমিনুর রশিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, নুরুল আমিন।
পথসভায় বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে থাকাকালীন দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দিন দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পরে দেশে অশান্তির সৃষ্টি হয়েছে। দেশকে অশান্ত করে তোলার জন্য একটি চক্র কাজ করে যাচ্ছে। অতি দ্রুত দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হলে ষড়যন্ত্র বাড়তে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত অতি দ্রুত দেশে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতায় হস্তান্তর করা। নির্বাচিত সরকার দেশের দায়িত্ব নিলে দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।