স্টাফ রিপোর্টার
শান্তিগঞ্জ বন্ধুমহল ব্লাড ফাইটার্সের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে আজাদ দ্বীনী এদারায়ে আলিম বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল বাছিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট মল্লিক মঈনউদ্দীন সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম ও শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ।
বক্তারা রক্তদানের মতো মানবিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য করুন