সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় যুবদলের কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮


সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।
 বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন যুবদলের সভাপতি আহমেদ আলী ও ওই কমিটিতে পদবঞ্চিত রুবেল মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


জানা যায়, ওইদিন সন্ধ্যায় রুবেল মিয়াসহ তার পক্ষের আহত আরও দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাত আটটার দিকে উপজেলা বিএনপি আহ্বায়ক লিয়াকত আলী ও উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী হাসপাতালে আহতদের দেখতে যান। এ সময় দুজনেই এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
 
গত মঙ্গলবার রাতে সেলবরষ ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের ৬৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে বীরদক্ষিণ গ্রামের লোকমানের ছেলে রুবেল মিয়া সভাপতি পদপ্রার্থী ছিলেন। কিন্তু রুবেল মিয়াকে কমিটিতে রাখা হয়নি। ফলে রুবেল মিয়াসহ পদবঞ্চিতরা একাট্টা হয়ে বুধবার বিকেলে রুবেলের নেতৃত্বে ওই কমিটির বিরুদ্ধে বাদশাগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল বের করে। অপরদিকে আহমেদ আলী পক্ষ বাজারেই অবস্থান করছিল। মিছিলটি বাজারের সাবরেজিষ্টার কার্যালয়ের সামনে গেলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে  উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়।

এবিষয়ে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, ওয়ার্ড যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারায় ইউকে প্রবাসী আমিরুল হক'র সহযোগিতায় বসতঘর পেলো হতদরিদ

1

দোয়ারায় আ. লীগ নেতার দাপটে ভূমি দখল আতংকে স্থানীয়রা

2

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

3

জামালগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ বিতরণ

4

দোয়ারাবাজার শিশু পার্ক এখন গো-চারণ ভূমি।। নষ্ট হচ্ছে সরকারি

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

শেষ হলো জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাঠপর্ব

7

সুনামগঞ্জ-৩ এ জমিয়তের প্রার্থীকে ফুলেল শুভেচ্ছায়

8

আমরা গণতন্ত্রের বিজয় দেখতে চাই নির্বাচনের মাধ্যমে: কয়ছর এম

9

সাবেক পিপি সুনামগঞ্জের আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার

10

‎সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে ইউজিসির স

11

দিরাই পৌর বিএনপির ৯ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন

12

মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

13

ছাতকে বিএনপির জনসমাবেশে মিজানুর রহমান চৌধুরী মিজান

14

উন্নয়নের জন্যে ধানের শীষে ভোট দিন: আনিসুল হক

15

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

16

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

17

জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে গুলিবিদ্ধ ২

18

অধ্যাপিকা হামিদা রহমানের২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

19

শান্তিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের মত

20