সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাইযোদ্ধা সাংবাদিকদের নিয়ে ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করলো পিআইবি


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে তিনদিন ব্যাপী ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পিআইবির সেমিনার কক্ষে ঐ সেমিনার সম্পন্ন হয়। সমাপনী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক নেতা শফিকুল আলম। সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বক্তব্য রাখেন পিআইবির পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার,প্রশিক্ষক সিনিয়র রিচার্স অফিসার গোলাম মুর্শেদ,ডেফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড.জামিল খান, পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ্ আলম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জুলাইযোদ্ধা সাংবাদিক আল হেলাল,দৈনিক জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল হালিম, সংবাদ সারাবেলা পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আফতাব উদ্দীনসহ বিভিন্ন জেলার আগত জুলাইযোদ্ধা সাংবাদিকগণ। 

এর আগে গত ৯ সেপ্টেম্বর সকাল ৯টায় তিনদিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ধাপের শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ফারজানা মাহবুবা। এ প্রশিক্ষণের দ্বিতীয় দফায় (৯-১১ সেপ্টেম্বর ২০২৫) সারাদেশের মোট ২৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন, যারা গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত হন। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম। প্রশিক্ষণ প্রদান করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি নাজিয়া আফরিন মনামী,ফ্যাক্টওয়াচের ফ্যাক্টচেকার রিদওয়ান ইসলাম,ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট শাফাত রহমানসহ পিআইবির প্রশিক্ষকবৃন্দ। 

প্রেস সচিব শফিকুল আলম বলেন, “সাংবাদিকদের গুজব ও অপতথ্যের বিরুদ্ধে কলমের শক্তি ব্যবহার করতে হবে। ইতিবাচক সংবাদ, ফিচার লিখে, তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি করে কিংবা নিগেটিভ রিপোর্টের বিরুদ্ধে কাউন্টার ইতিবাচক সাংবাদিকতা গড়ে তুলে,তাদের সোচ্চার ভূমিকা রাখতে হবে।” তিনি বলেন, “জুলাই আন্দোলনে ঘটনাপ্রবাহের তুলনায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ভূমিকা ছিল অনেক বড়। সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকদের উচিত ডিজিটাল সাংবাদিকতায় আরও দক্ষতা অর্জন করা। 

পিআইবির মহাপরিচালক বলেন,“জাতীয় নির্বাচন যেকোনো মূল্যে অপতথ্য রুখে দিতে হবে হোক সেটা ইন্টারনেট, কিংবা এআই প্ল্যাটফর্ম। জুলাই গণঅভ্যুত্থানের পরও আমরা দেখতে পাচ্ছি, জুলাইয়ের ঘটনার নানা বিকৃত রূপ এখনও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সত্যকে প্রতিষ্ঠিত করা এবং জনগণকে বিভ্রান্তি থেকে রক্ষা করা। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জুলাই বিপ্লবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,জুলাই আন্দোলন হয়েছে বলেই আমি সচিব হয়েছি। এ আন্দোলন নাহলে দেশ থেকে কখনও বৈষম্য দূর হতনা। তিনি বলেন, প্রশিক্ষণের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকদের উচিত ডিজিটাল সাংবাদিকতায় আরও দক্ষতা অর্জন করা। এই তিনদিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন, যা ভবিষ্যতে যেকোনো প্রতিকূল পরিস্থিতি আরও দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে সহায়ক হবে।” 

সভায় সুনামগঞ্জের জুলাইযোদ্ধা সাংবাদিক আল হেলাল বলেন,সংবাদপত্র ও টেলিভিশনের উপর বহুমুখি নির্যাতনের মূল কারণ ছিল সরকারের সমালোচনা। কিন্তু সাংবাদিকদের কন্ঠরোধ করলেও বিগত সময়ে সরকারের ব্যার্থতা প্রকাশে মোবাইল জার্নালিজম ও ডিজিটাল প্লাটফর্ম সোচ্চার ছিল। সত্য সংবাদ প্রকাশের কারণে আর যেন কোন সংবাদপত্র,টেলিভিশন ও সাংবাদিকদের উপর হামলা মামলা না হয় তা গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে আইন প্রণয়ন করে সাংবাদিক সুরক্ষার ব্যবস্থা গ্রহনে রাষ্ট্র ও সরকারকে এগিয়ে আসতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল-জরিমানা

1

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

2

বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

3

দোয়ারায় বিজিবি কর্তৃক মিথ্যা মামলার অভিযোগ

4

জয়নুল জাকেরীন মনোনয়ন দৌড়ে আলোচনায়

5

সিলেটে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন

6

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

7

মোস্তাক গাজীনগরী হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে জমিয়তের বিক্ষো

8

যারা বিপ্লবে ছিলো না তারা বিপ্লবীদের নেতৃত্ব দিতে পারেনা: পা

9

কৃষকের সমস্যা চিহ্নিত করে গবেষণার আহ্বান

10

ভেরিফিকেশনের ফাঁদে স্বপ্নভঙ্গ ১২০ মেধাবী শিক্ষকের

11

দুর্নাম হয় এমন কিছু করলে ‎ছাড় দেয়া হবে না

12

ময়মনসিংহ কল‍্যাণ সমিতি'র উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

13

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিরাইয়ে প্রার্থনা সভা

14

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

15

প্রান্তিক কৃষকের পাশে ব্রি, সুনামগঞ্জে যান্ত্রিক ধান আবাদ

16

বালি মহাল ইজারা বাতিল ও নদীকে পরিবেশ সংকটাপন্ন এলাকার দাবি

17

পড়ে আছে অর্ধকোটি টাকার রেসকিউ বোট, নেই সংরক্ষণের উদ্যোগ

18

ইরান-ইসরায়েল যুদ্ধ: দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা নেই, বললেন বাণি

19

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জে উপদেষ্টার বিদ্যালয় পর

20