স্টাফ রিপোর্টার
‘আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন’ আয়োজনে শান্তিগঞ্জ উপজেলার সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ—৫ প্রাপ্ত এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল অনকোলজিস্ট (ক্যান্সার বিশেষজ্ঞ) ডা. ফয়জুর আহমেদুজ্জামান খান, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আতিকুর রহমান, মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন ‘আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সৈকত দাস।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা এসএসসি পরীক্ষায় জিপিএ—৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থীর পাশাপাশি উত্তীর্ণ আরও ৩১ জন শিক্ষার্থী’র ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন।
এছাড়াও পাশের হার ও জিপিএ—৫ প্রাপ্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।