সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৪দিনব্যাপী কুইজ, চিত্রাংঙ্কন প্রতিযোগিতা ও লীলা-কীর্তন


স্টাফ রিপোর্টার
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আর্বিভাব তিথি(জন্মাষ্টমী) মহোৎসব ও শ্রীমতি রাধারাণীর আর্বিভাব তিথি উপলক্ষে ৪দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় আর্ন্তজাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জের আয়োজনে শহরের পশ্চিম নতুনপাড়া রাধাকৃষ্ণ মন্দিরে ৪দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা গোবিন্দ কুমার পাল এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন সংগঠনের উপদেষ্টা সুমন কুমার সাহা।

শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের সকল সরকারী ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক বিভাগে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে পড়–য়া সনাতন ধর্মের ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে ধর্মীয় চিত্রাংঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বাশিঁ ও পদ্মফুল,শংঙ্খ ও সুদর্শন চক্র,পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি অথবা শ্রীমতি রাধারাণীর প্রতিকৃতি আকাঁ শুরু হয়েছে এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  এছাড়াও পবিত্র গীতা পাঠ,ধর্মীয় আলোচনা সভা,অধিবাস কীর্তন,মঙ্গলঘট স্থাপন এবং লীলা কীর্তন পরিবেশন করা হবে। 

প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,আর্ন্তজাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত,সাধারন সম্পাদক কিরণ রায় বাপন,কোষাধ্যক্ষ বিজয় বণিক জয়,সাংগঠনিক সম্পাদক প্রণয় দেবনাথ,সংগঠনের সদস্য শুভ দাস,হৃদয় দাস,গৌরব দত্ত,বিনয় রায়,সৌরভ সরকার,দিব্য রায়,হৃদয় মালাকার,শংকর সরকার,দ্রব দেবনাথ,অনিক দেব,ক্ষিতিশ চন্দ্র দাস,সুব্রত বণিক,শিপন দে,গোবিন্দ কুমার পাল এবং সংগঠনের উপদেষ্টা সুহান সাহা,স্বপন সরকার,সদস্য মিঠুন দাস,প্লাবন রায়,সঞ্চিব কান্তি দাস,গুরুপদ আচার্য্য,দ্বীপ গোস্বামী,প্রিয়াচরণ দাস,দীপংঙ্কর,সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিক নিমা চন্দ,লিপি রায় ও সনি রায় প্রমুখ। 

নেতৃবৃন্দরা বলেন,সমনাতন ধর্ম হচ্ছে প্রাচীনতম ধর্ম। এই ধর্মের কেহ কোন অধর্মের কাজ ব্যাভিচার করতে পারবে না। সনাতন ধর্ম হচ্ছে পরমসহিষ্যু শান্তির ধর্ম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সম্মান করার শিক্ষা দেয়া হয়েছে । তারা মনে করেন দেশের সকল ধর্মের মানুষের মাঝে পারস্পারিক সহনশীলতা,সহমর্মিতা এবং স্ব স্ব ধর্মের অনুসারীরা স্ব স্ব অবস্থানে থেকে নিরাপদে ধর্মকর্ম পালন করে একটি আত্ম মর্যাদাশীল স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়ে তোলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শো

1

মুশতাক হ‘ত্যা‘কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবীতে ব

2

শাল্লায় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেল

3

যাদুকাটায় বিজিবি ও প্রশাসনের অভিযানে বন্ধ অবৈধ পাড়কাটা, স্বস

4

তরুণদের নেতৃত্ব বিকাশে জনউদ্যোগের গোলটেবিল বৈঠক

5

শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ, শঙ্কায় কৃষক

6

শাল্লায় সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

7

দোয়ারাবায় কৃতি শিক্ষার্থীদে সংবর্ধনা

8

শান্তিগঞ্জে রেড ক্রিসেন্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

9

জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

10

তাহিরপুর উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি শফিক নির্

11

ডামী নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলো তাদেরকে বিচারের আওতায়

12

জামালগঞ্জে নবনির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুল–এর মতবিনিময়

13

জগন্নাথপুরে এম এ কাহারে সংবর্ধনা

14

ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের ওয়ার্কশপ

15

দোয়ারাবাজারে ঐতিহ্যবাহী ৩৪তম নসকস মেধাবৃত্তি পরীক্ষার কার্যক

16

জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ দেশ প্রেমিক জনতা মেনে নিবেনা

17

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে: পাব

18

হতাশ হবেন না, প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত নয়: মিজান চৌধুরী

19

প্রশাসনের নাকের ডগায় সরকারি জায়গা দখল করে রমরমা বালুর ব্যবসা

20