সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এবং বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সুনামগঞ্জ জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের বুলচান্দ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

জেলা কাব লিডার রাছমিন বেগম চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি ছিলেন বুলচান্দ উচ্চ বিদ্যালয় ও ম্যানেজমেন্টের প্রভাষক রজত কান্তি রায় এবং জেলা স্কাউটস কমিশনার কাননবন্ধু রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সম্পাদক শেখ নজরুল ইসলাম, জেলা সহকারী কমিশনার সিন্ধু ভূষণ তালুকদার, জেলা স্কাউটস কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার, সদর উপজেলা কমিশনার নাসরিন খানম, সদর উপজেলা সম্পাদক বুরহান উদ্দিন, তাহিরপুর উপজেলা কমিশনার নারায়ন চক্রবর্তী, জামালগঞ্জ উপজেলা কমিশনার নিশেন্ধু গোস্বামী ও দিরাই উপজেলা কমিশনার সুধাসিন্ধু দাশ।
জেলা কাব হলিডে অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ২৮টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭ জন করে শিক্ষার্থী অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সম্মাননা প্রদান করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, স্কাউটরা কখনোই দেশের জন্য বোঝা বা ক্ষতির কারণ হতে পারে না। স্কাউটিং এমন এক আন্দোলন, যা শিশুকাল থেকেই একজন মানুষের ভেতরে দায়িত্ববোধ, শৃঙ্খলা, সততা ও মানবসেবার মানসিকতা গড়ে তোলে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

1

কাঁচামরিচের কেজি ৫০০ টাকা

2

যাদুকাটায় পাড় কাটার দায়ে আটক ৬

3

ভাটি বাংলার কল্যাণে এম এ লতিফ জেপিকে মনোনয়ন দেওয়ার দাবি প্রব

4

দৈনিক বাংলাদেশের খবর’-এ নিয়োগ পেলেন আব্দুল হালিম

5

জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতার জন্য আবেদন আহ্বান

6

সুনামগঞ্জ-৩ আসনে মালেক খান'কে চূড়ান্ত তালিকা সদয় বিবেচনা ক

7

বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক তরুণের মৃত

8

জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি সভা

9

শান্তিগঞ্জে মৎস্য অধিদপ্তর এবং এফএও এর প্রকল্পের আওতাভুক্ত প

10

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

11

বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের সুস্থ্যতায় দোয়া মাহফিল

12

জেলা পরিষদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

জেলা পুলিশের অধস্তন সদস্যদের বিভাগীয় পদোন্নতি অনুষ্ঠিত

15

ধুঁকছে হাওর, ভুগছে মানুষ

16

তাহিরপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

17

বেগ খালেদা জিয়া মহিলাদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছি

18

নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের শত্রু:

19

সুনামগঞ্জ–৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্য

20