সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

৫ দফা দাবীতে জামায়াতে ইসলামী জেলায় বিক্ষোভ


স্টাফ রিপোর্টার

জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে সারাদেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমির মমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে ও আজিজুল হক মাসুকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দাড়িঁ পাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট  শামস উদ্দিন।

 সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন,সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আলী,পৌর শাখার আমির আব্দুস ছাত্তার মোহাম্মদ মামুন,সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ সুলেমান হক চৌধুরী ও জেলা জামায়াতের কর্মী মোহাম্মদ আব্দুস শহীদ গাজী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দাড়িঁ পাল্লার সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট  শামস উদ্দিন বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে,জুলাই বিপ্লবে যারা নিহত এবং আহত হয়েছেন সেইসব ফ্যাসিসদের বিচার নিশ্চিত করা,নির্বাচনে যে সকল দল অংশগ্রহন করবে সকল দলকে সমান সুযোগ নিশ্চিত করা,বিগত ফ্যাসিস্টদের দোসরা যারা রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ঐসব দলকে নিষিদ্ধ করা এবং অবিলম্বে জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করা সহ এই পাচঁ দফা দাবী বাস্তবায়নে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট দাবী জানান। ##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান

1

জগন্নাথপুরে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

2

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক

3

মাদক প্রতিরোধে উদ্যোগ নিয়েছে ইব্রাহীমপুরবাসী

4

দোয়ারায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

5

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে রনি দেবনাথসহ ওয়ারেন্টভুক্ত দুই আ

6

জামালগঞ্জে ভিউব্লিউবি উপকারভোগী বাছাইয়ে গণশুনানি অনুষ্ঠিত

7

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হকের নেতৃত্বে এক হচ্ছে বিএনপি

8

স্বপ্নবাজ তরুণ রহমান তৈয়ব: সাংবাদিকতা থেকে শিক্ষকতার আলোয় নত

9

সুনামগঞ্জে মাদকসহ আটক ১

10

বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের সুস্থ্যতায় দোয়া মাহফিল

11

সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার উপর হামলা,

12

ধুঁকছে হাওর, ভুগছে মানুষ

13

হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ' কর্মশালা

14

যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করতে হবে-

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টার উদ্ব

17

সুনামগঞ্জ সীমান্ত গ্রামে কলসীর ভেতর বিদেশি মদের চালান জব্দ

18

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

19

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৪দিনব্যাপী কুইজ, চিত্রাংঙ্কন প্র

20