সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : May 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদক প্রতিরোধে উদ্যোগ নিয়েছে ইব্রাহীমপুরবাসী


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব ইব্রাহীমপুর গ্রামবাসী মাদক ও সামাজিক অনাচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার বাদ জুম্মা পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখের নেতৃত্বে ওসি (অপারেশন) মোস্তফা কামাল, এসআই রিফাত শিকদার ও এসআই জহির হোসেন উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ। এর আগে গ্রামবাসী মাদক প্রতিরোধ ও সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।

বক্তারা বলেন, দিন-রাত গ্রামের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের আনাগোনা বেড়ে গেছে। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালিত হচ্ছে। এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ না করা গেলে সমাজ আরও ধ্বংসের দিকে যাবে। সমাজকে রক্ষা করতে গ্রামবাসী এ উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধান অতিথির বক্তব্যে ওসি রতন শেখ বলেন, পুলিশ ও জনতার সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করা সম্ভব। এ জন্য সচেতন মানুষকে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে গোপনে তথ্য দিতে হবে।

তিনি সন্ধ্যার পর দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানান এবং শিশু-কিশোরদের দোকানে বসানো থেকে বিরত থাকার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তাহলেই গ্রামকে মাদকের ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।

সভায় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সালিশ ব্যক্তিত্ব, চাকুরিজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে নতুন এসিল্যান্ড হিসাবে মোঃ মহসীন উদ্দিনের যোগদান

1

সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূল

2

না ফেরার দেশে ছাতকের তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান

3

বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের সুস্থ্যতায় দোয়া মাহফিল

4

নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: উ

5

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনার জন্য ৪১ সদস্য অস্থ

8

দোয়ারায় প্রবাসীর জমি দখলে বাঁধা দেওয়ায় ছুরিকাঘাত

9

ধুঁকছে হাওর, ভুগছে মানুষ

10

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

11

হবিগঞ্জে পুকুরে পড়ে তিন শিশুর মৃত্যু

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

সৌহার্দ্য সংলাপ কর্মশালা ও ইফতার মাহফিল

14

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

15

নিখোঁজ ঠেলাগাড়ি চালকের মরদেহ উদ্ধার

16

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

শান্তিগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়া

19

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সুবিপ্রবিতে

20