সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির

  
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন শিক্ষকবৃন্দের ৫ দফা দাবি বাস্তবায়ন ও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। 

রবিবার(৫ অক্টোবর) বিকেল ৩ টায় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেডে বাস্তবায়ন বিষয়ে অংশীজনদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম।সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ। সভায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন, নিখিল চন্দ্র দেননাথ, আনোয়ার হোসেন প্রমুখ। 

এসময় উপস্থিতি ছিলেন, সিনিয়র শিক্ষক অসীম চন্দ্র বর্মন, অতেন্দ্র চন্দ্র সরকার, মো. ওবায়দুল কিবরিয়া, সত্যব্রত চক্রবর্তী, সুভাষ চন্দ্র দাস, আব্দুল মান্নান, দিবাকর মজুমদার, পংকজ কান্তি দাস, আহমেদ নূর আলবাব, ক্ষিতীশ চন্দ্র দাস, ফারুক আহমেদ, শওকত আলী আহমেদ, শিপন চন্দ্র পালসহ আরও অনেকে৷ 

সভায় বক্তারা অনতিবিলম্বে তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবী জানান। ৫ দফা হল- স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারি শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে চার স্তরের পদসোপান, আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল পর্যায়ে স্বতন্ত্র মর্যাদা রক্ষা ও বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল এর মঞ্জুরি আদেশ প্রদান করা। 
 
বক্তারা আরো বলেন, আগামী ১০ কর্মদিবসের মধ্যে আমাদের দাবীগুলো বাস্তবায়ন কার্যকর পদক্ষেপ গ্রহন করা না হলে মহাসমাবেশ আয়োজনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে। এছাড়াও সভায় শিক্ষক শিক্ষার্থীসহ শিক্ষার নানা দিক নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারায় বালুবাহি ট্রাকের জ্যামে সন্তান প্রসব,চিকিৎসার অভাবে

1

সুনামগঞ্জে পাচ উপজেলায় শিলাবৃষ্টি

2

দোয়ারাবাজারে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

3

দোয়ারাবাজারে টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

দোয়ারায় প্রবাসীর জমি দখলে বাঁধা দেওয়ায় ছুরিকাঘাত

6

জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ গড়ার আহবান

7

ডামী নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলো তাদেরকে বিচারের আওতায়

8

বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা ও পৌর শাখা পুনর্গঠণ সম্পন

9

‎সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে ইউজিসির স

10

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হলেন সুবিপ্রবি উপাচার্য

11

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, এক জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

12

জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের কাজ পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচি

13

সুনামগঞ্জ-৩ আসনে বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও যুক্তরাজ্য প্

14

শান্তিগঞ্জে জামায়াতের গণ মিছিল

15

সুনামগঞ্জে তিয়ানশীর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

16

তাহিরপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মির্জা

17

সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্রজনতার

18

বালি মহাল ইজারা বাতিল ও নদীকে পরিবেশ সংকটাপন্ন এলাকার দাবি

19

শিশুদের জন্মদিনের ওয়ার্ল্ড ভিশনে বাউন্সব্যাক উদযাপন

20