সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে বিএনপির জনসমাবেশে মিজানুর রহমান চৌধুরী মিজান


ছাতক প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাসনাবাদ বাজারে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আকল মিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন। এ কর্মসূচি জাতির মুক্তির রূপরেখা।”

তিনি আরও বলেন, “আওয়ামী সরকারের দুঃশাসনে আজ দেশ ও জনগণ বিপর্যস্ত। দেশের জনগণ এখন পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, সুষ্ঠু নির্বাচন চায়। সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের স্বৈরাচারী নীতির সমালোচনা করে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত‍্যেক শিক্ষার্থীকে জীবনমূখি শিক্ষায় এগিয়ে যেতে হবে-ইউএনও

1

সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

2

মধ্যনগরে বিএনপির জনসভায় সম্ভাব্য ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন

3

সুনামগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

4

শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

5

ছাতকে বিএনপির জনসমাবেশে মিজানুর রহমান চৌধুরী মিজান

6

দোয়ারাবাজারে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

7

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

8

টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা–মেয়ের

9

দুর্বাকান্দা গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

10

বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

11

আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন:

12

জুলাই শহীদ দিবসে সুবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

13

দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান

14

মৎস্য খাতে এ দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো: উপদেষ্ট

15

বিএনপি সরকার গঠিত হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে দল প

16

দুর্নাম হয় এমন কিছু করলে ‎ছাড় দেয়া হবে না

17

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

18

টাঙ্গুয়ার হাওরে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

19

সুনামগঞ্জ -৫ আসন ভিত্তিক শিবিরের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

20