সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ, শঙ্কায় কৃষক

নির্ধারিত সময়সীমা অতিক্রম করলেও সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধ নির্মাণের কাজ এখনো সম্পন্ন হয়নি। ফলে ফসলডুবির শঙ্কা করছেন কৃষকরা। বিধি অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও মেয়াদের শেষদিন পর্যন্ত ৭৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে দেখিয়ে আরো ১৫ দিন সময় বাড়িয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে মাঠপর্যায়ে ভিন্ন চিত্রের অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, পাউবো ও স্থানীয় প্রশাসনের সমন্বয়হীনতা, প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন ও অনুমোদনে বিলম্ব এবং বিল পরিশোধে জটিলতার কারণে কাজে গতি আসেনি। নীতিমালা উপেক্ষা করে কিছু স্থানে গণশুনানি ছাড়াই প্রকল্প অনুমোদনের অভিযোগও রয়েছে। অক্ষত বা কম ঝুঁকিপূর্ণ বাঁধে অতিরিক্ত বরাদ্দ এবং অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ ব্যয়ের অভিযোগ তোলে স্থানীয়রা।পাউবোর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৫৩ হাওরে ৬০২ কিলোমিটার বাঁধের জন্য ১৪৫ কোটি টাকা ব্যয়ে ৭০২ প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাউবোর দাবি, মাটির কাজের প্রায় ৭৮ শতাংশ শেষ হয়েছে। কিন্তু সরেজমিনে বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে—অনেক প্রকল্পে কাজ ধীরগতিতে চলছে, কোথাও কোথাও অর্ধেক কাজও শেষ হয়নি। গুরুত্বপূর্ণ কয়েকটি ক্লোজার এখনো অরক্ষিত রয়েছে। জেলার দিরাই, শাল্লা, তাহিরপুর, জগন্নাথপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার একাধিক হাওরে একই চিত্র দেখা গেছে।
তাহিরপুর উপজেলার মাঠিয়ান হাওরে গিয়ে দেখা গেছে, আলমখালী বাঁধে কিছু মাটি ফেলে রেখেছে প্রকল্প কমিটির লোকজন। বাঁধে নেই সাইনবোর্ড। কাজ বন্ধ হয়ে আছে। স্থানীয় কৃষক নুর আলম বলেন, এ বাঁধের ওপর মাঠিয়ান হাওরের শত শত একর জমির ফসল নির্ভর করে। গুরুত্বপূর্ণ এ বাঁধটিকে অবহেলা করা হচ্ছে। বাঁধের কাজ ঠিকমতো করা হচ্ছে না। যেকোনো সময় পাহাড়ি ঢল নামলে ফসল তলিয়ে যাবে।

তাহিরপুর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, এ বাঁধের কাজ কেউ নিতে চায় না। কিছুদিন আগে একজনকে কাজ দিয়েছি। মাটি সংকটের কারণে কাজ আটকা আছে। আশা করি দ্রুত কাজটি শেষ করতে পারব।
স্থানীয় কৃষকদের অভিযোগ, কাগজে অগ্রগতি দেখানো হলেও বাস্তবে কাজের গতি সন্তোষজনক নয়। এতে আগাম বৃষ্টি বা আকস্মিক বন্যায় বোরো ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন, সুনামগঞ্জ পরিবেশ ও নদী রক্ষা আন্দোলন ও জন উদ্যোগসহ বিভিন্ন সংগঠন হাওর পরিদর্শন করে কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের দাবি, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ শেষ না হলে, হাওরের বোরো ফসল মারাত্মক ঝুঁকিতে পড়বে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, নির্বাচনজনিত কারণে বাঁধের কাজের কিছুটা বিলম্ব হয়েছে। তবে বর্ধিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে।
হাওরের কৃষকরা বলছেন, সুনামগঞ্জের বোরো ফসল পুরোপুরি নির্ভর করছে ফসলরক্ষা বাঁধের ওপর। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। সময়মতো কাজ সম্পন্ন না হলে, আগাম বন্যায় ব্যাপক ফসলহানির আশঙ্কা করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলের সুস্থ্যতায় দোয়া মাহফিল

2

তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

3

বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় সুবিপ্রবির অধ্যাপক ড. হার

4

ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে জামায়াত আমীর

5

শান্তিগঞ্জে ২ কেজি গাঁ`জাসহ মা`দক ব্যবসায়ী আ`টক

6

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে - সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্

7

মধ্যনগরে বিএনপির জনসভায় সম্ভাব্য ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন

8

শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি

9

শিল্পকলায অয়নৃত্য'র বর্ষার মনোমুগ্ধকর আয়োজন ‘নীল নবঘনে’

10

সুনামগঞ্জে দু”দিনব্যাপপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮

11

মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় শহিদ দি

12

ধর্মপাশায় বসুন্ধরা শুভসংঘের পরিচিত ও সামাজিক সচেতনতা বিষয়ক আ

13

১ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

14

সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমেদ

15

দোয়ারাবাজারে টাইফয়েড টিকাদান বিষয়ক মতবিনিময় সভা

16

নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রসংসদ মানববন্ধন

17

দোয়ারায় দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত

18

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে রনি দেবনাথসহ ওয়ারেন্টভুক্ত দুই আ

19

তরুণদের নেতৃত্ব বিকাশে জনউদ্যোগের গোলটেবিল বৈঠক

20