সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিখোঁজ ঠেলাগাড়ি চালকের মরদেহ উদ্ধার

​জামালগঞ্জ  প্রতিনিধি
​সুনামগঞ্জের জামালগঞ্জে নিখোঁজের তিন দিন পর আব্দুল হামিদ (৪৮) নামে এক ঠেলাগাড়ি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের তেরানগর গ্রামের দোলতা নদীর সেতুর দক্ষিণ অংশ সংলগ্ন সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
​নিহত আব্দুল হামিদ জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের আয়ান উল্লাহ’র ছেলে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হামিদ গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ-নওমৌজা পাকা সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবরটি ছড়িয়ে পড়লে ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করলেও পরে স্থানীয়রা তাকে নিখোঁজ আব্দুল হামিদ বলে শনাক্ত করেন।

​ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান জানান, জামালগঞ্জ-নওমৌজা সড়কটি অত্যন্ত ব্যস্ত একটি পথ। বুধবার বিকেল পর্যন্ত সেখানে কোনো লাশ ছিল না। তার ধারণা, অন্য কোথাও তাকে হত্যা করে রাতের আঁধারে সড়কের পাশে লাশটি ফেলে রাখা হয়েছে।
​ঘটনাটি নিশ্চিত করে জামালগঞ্জ থানার এস আই মাহমুদ জানান, "স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা তেরানগর ব্রিজের দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে বিএনপির জনসভায় সম্ভাব্য ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন

1

টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা–মেয়ের

2

যারা বিপ্লবে ছিলো না তারা বিপ্লবীদের নেতৃত্ব দিতে পারেনা: পা

3

দোয়ারাবাজারে টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

4

না ফেরার দেশে ছাতকের তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান

5

ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গিকার

6

জামালগঞ্জে বাল্যবিবাহ ও আইনি সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের আলোচ

7

অশ্রু জলে শিক্ষক মো.আব্দুর রবকে বিদায়

8

জাতীয় পার্টির উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়ন ও সভা অনুষ্

9

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সবাই মিলে কাজ করার আহ্

10

দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আটক ৪, পলাতক

11

শান্তিগঞ্জের দোকান থেকে ব্যবসায়ীর লা'শ উদ্ধার

12

কাব্যগস্থ 'দর্পণে দেখা আলোর আকুতি' বইয়ের মোড়ক উন্মোচন

13

১০ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার

14

সুনামগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

15

সুনামগঞ্জের পাগলা বাজারে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মা

16

নিখোঁজের তিনদিন পর জমিয়ত নেতা মুশতাক আহমদের মরদেহ উদ্ধার

17

বিজিবি’র টহলদলের উপর হামলায় ৫জন গ্রেফতার

18

শান্তিগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ

19

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

20