সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক


দোয়ারাবাজার প্রতিনিধি
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান (বিজিবি)”র সদস্যরা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে। 

শনিবার দুপুর ১২টার দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলা ইউনিয়নের ভাঙ্গারপাড় নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ দোয়ারাবাজারের বাগানবাড়ী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২২৬/এমপি হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ভাঙ্গারপাড়’ নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিজিবি”র সদস্যরা ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন, সদর দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি আরও জানিয়েছে, আটককৃত ভারতীয় মদ প্রচলিত নিয়ম অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা দেওয়া হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে রাধারমণ সংগঠনকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

1

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্

2

সিলেটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

3

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

4

শান্তিগঞ্জ পুলিশের অভিযানে ৬০ কেজি গাজা জব্দ

5

বন্যা ও বজ্রপাতে মৃত্যুরোধে সচেতনতা বাড়াতে হবে: জেলা প্রশাসক

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

দোয়ারায় ইউকে প্রবাসী সহযোগিতায় বসতঘর পেলো হতদরিদ্র পরিবার

8

৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির

9

মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় শহিদ দি

10

হাওরে জলাবদ্ধতা ঠেকাতে ৬০ ড্রেনেজ আউটলেট, নদী-খাল পুনঃখননে ১

11

নীরব ভোট বিপ্লব হবে তোফায়েল আহমদ খাঁন

12

উন্নয়নের জন্যে ধানের শীষে ভোট দিন: আনিসুল হক

13

সাংবাদিকদের পেশাগত সুরক্ষা আইন করা হবে: প্রেস কাউন্সিলের চে

14

অধ্যাপক গোলাম মওলা সিবিআইইউ’র আইন বিভাগের নতুন চেয়ারম্যান হ

15

শান্তিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

16

টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ নিধনের দায়ে ২৫ জেলে আটক, দেড় লাখ

17

সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

18

শাল্লায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় মাইলস্টোনের শিক্ষার্থীদের

19

তাহিরপুর উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি শফিক নির্

20