স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে নারী শিক্ষার অগ্রগতি ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিলসাদ কালাম হাজেরা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসএসসি ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও রূপকার, সরকারের সচিব (গ্রেড-১) মো. জিল্লুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফজলুল হক দোলন, সাবাজ মিয়া চৌধুরী, সুফিয়ান চৌধুরী, আবুল কালাম, আজির উদ্দিন, দুলাল মিয়া, সোলেমান রেজা চৌধুরী, চয়ন তালুকদার ও জালাল উদ্দীন ফকির।
প্রধান শিক্ষক তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করেন রুবেল মিয়া।
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি মো. আব্দুল মজিদ স্যারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, “নারী শিক্ষার এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
মন্তব্য করুন