সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরীকে সিএনজিতে ধ*র্ষণ: প্রেমিক ও চালকসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার
​সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দিনের আলোতে সিএনজি চালিত অটোরিকশার ভেতরে এক কিশোরীকে (১৭) ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১ মার্চ (রবিবার) উপজেলার পলাশ এলাকায় এই ঘটনা ঘটে। মামলার পর বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
​গ্রেফতারকৃতরা হলেন: ​সোহেল মিয়া (৩০): সুনামগঞ্জ শহরের বাঁধনপাড়ার বাসিন্দা (কিশোরীর কথিত প্রেমিক)। ​মো. এরশাদ মিয়া (৩৪): গনিপুর এলাকার বাসিন্দা (ধর্ষণে অভিযুক্ত)। ​মাসুম মিয়া (২৫): বড়পাড়া এলাকার সিএনজি চালক (সহযোগিতাকারী)।
​পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা যায়, সিলেটের বিশ্বনাথের ওই কিশোরীর সাথে ফেসবুকের মাধ্যমে সুনামগঞ্জের ভৈরব দাস নামে এক যুবকের প্রেম হয়। গত কয়েক মাস আগে কিশোরী বাড়ি থেকে পালিয়ে সুনামগঞ্জে ভৈরবের কাছে আসে। কিন্তু ধর্ম ভিন্ন হওয়ায় ভৈরব তাকে গ্রহণ না করে তার বন্ধু সিএনজি চালক সোহেল মিয়ার জিম্মায় দেয়। সোহেল তখন কিশোরীর পরিবারকে খবর দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়।
​পরবর্তীতে বিবাহিত ও তিন সন্তানের জনক সোহেলের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়ায় ওই কিশোরী। সোহেলের ডাকে সাড়া দিয়ে সে আবারও সুনামগঞ্জ চলে আসে। সোহেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৫-১৬ দিন নিজের বাড়িতে আটকে রেখে শারীরিক সম্পর্ক স্থাপন করে।
​গত ১ মার্চ সোহেলের মায়ের সাথে কিশোরীর ঝগড়া হলে, সোহেল তাকে বন্ধু এরশাদ মিয়ার বাসায় রেখে নিজে সিলেট চলে যায়। কিশোরী সেখান থেকে বাড়ি ফিরতে চাইলে এরশাদ ও সিএনজি চালক মাসুম তাকে পৌঁছে দেওয়ার কথা বলে বিশ্বম্ভরপুরের পলাশ এলাকায় নিয়ে যায়। সেখানে নির্জন স্থানে চলন্ত সিএনজির ভেতরেই এরশাদ তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মাসুম বাইরে পাহারাদারের ভূমিকা পালন করে।
​পরবর্তীতে কিশোরী বিষয়টি সোহেলকে জানালে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে জেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা বিভাগ কিশোরীর পাশে দাঁড়ায়।
​এই ঘটনায় কিশোরী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার এবং ঘটনার ব্যবহৃত সিএনজিটি জব্দ করে।
​সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা মো. জহির হোসেন জানান, "ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগী কিশোরী আদালতে জবানবন্দি দিয়েছে।"
​সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

1

১ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

2

দিরাইয়ের পল্লীতে দু'পক্ষের সংঘর্ষ ১১ জন গুলিবিদ্ধ

3

সিলেটে ইত্তেফাকের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

4

সুনামগঞ্জ-১আসনের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ করেছেন জয়নুল

5

বিএনপি প্রার্থী আনিসুল হকের সমর্থনে মিছিল ও পথসভা

6

সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার উপর হামলা,

7

সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

8

জুলাই শহীদ দিবসে সুবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

9

জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল

10

যুক্তরাজ্য বিএনপির নেতা আজমল চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

11

রাজনীতির মূল লক্ষ্য হলো দেশের কল্যাণ-চরমোনাই পীর

12

হাওর অঞ্চলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা উন্নয়নের প্রচেষ্টায় সে

13

ময়মনসিংহ কল‍্যাণ সমিতি'র উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

14

রাজারগাঁওয়ে বসতভিটার জায়গা নিয়ে সংঘর্ষে ৪ জন আহত ভাঙচুর

15

সাতঘরিয়া গোষ্ঠীর উদ্যোগে সম্প্রীতির দৃষ্টান্ত

16

সুবিপ্রবির প্রথম বছর পূর্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

17

শান্তিগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য কয়ছর

18

শান্তিগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

19

সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওর্য়াড বিএনপির র্কাযালয়ের উদ্বোধন

20