সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা–মেয়ের

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের পর্যটন এলাকা টাংগুয়ার হাওরে ঘুরতে এসে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন, ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুন চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

শুক্রবার ভোর সাড়ে ৫ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশ মুখে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, 'সুনামগঞ্জের টাগুয়ার হাওরে ঘুরার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের লি.-এর ১১ উচ্চপদস্ত কর্মকর্তা স্বপরিবারে দুরপাল্লার বাস সেঁজুতি ট্রাভেলস যোগে (১৫-৬০৮২) রওনা দেন। বাসটি দুর্ঘটনা স্থলে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। খাদে উল্টে পড়া বাস চাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন।

এঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা। 

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। একই সময়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশের একটি টিম। 

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঔষধ কমিশন বাড়ানোর আশ্বাসে ধর্মঘট স্থগিত

1

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ অনুষ্ঠান

2

বাজার মনিটরিংয়ে নেমেছেন ডিসি, ১২০ টাকার লেবু মিলছে ৪০ টাকায়!

3

দীর্ঘ ১৭ বছর পর সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচন

4

চাঁদাদাবির অভিযোগ: স্বেচ্ছাসেবকলীগ নেতার ছুরিকাঘাতে গুরুতর আ

5

ব্যারিস্টার আবিদের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ব

6

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি গঠ

7

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

8

সদর হাসপাতালের স্তূপকৃত বর্জ্য অপসারণ করল পৌরসভা

9

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতা

10

সুনামগঞ্জ সদর হাসপাতাল: স্টোরে নষ্ট আড়াই কোটি টাকার ওষুধ!

11

মুশতাক হ‘ত্যা‘কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবীতে ব

12

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষায় জেলা ইসিএ কমিটির সভা

13

দিরাইয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাবার্ষিকী পালি

14

ছাতকে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

15

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

16

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জে উপদেষ্টার বিদ্যালয় পর

17

জামালগঞ্জে নবনির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুল–এর মতবিনিময়

18

দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

19

দোয়ারাবাজারে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

20