সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি প্রার্থী আনিসুল হকের সমর্থনে মিছিল ও পথসভা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হকের সমর্থনে তাহিরপুর উপজেলার অন্যতম ব্যবসা কেন্দ্র, বাদাঘাট বাজারে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাদাঘাট বাজার মেইন রোডে রেনট্রি গাছতলায় এক পথসভায় মিলিত হয়।

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলার ৭ ইউনিয়নের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রেনট্রি গাছতলায় পথ সভায় মিলিত হয়। পথ সভায়, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আসা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পথসভায়টি রূপ নেয় জনসভায়। এ সময় নেতাকর্মীরা, “ধানের শীষ ধানের শীষ, ধানের শীষ, খালেদা- খালেদা- খালেদ জিয়া, তারেক- তারেক- তারেক- তারেক রহমান, এই সেই বুঝি না, আনিসুল ছাড়া মানি না, মানি না, আনিসুল-আনিসুল-আনিসুল শ্লোগানে, শ্লোগানে পুরো বাজারটি মুখরিত করে তোলে।

বাদাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, উত্তর বড়দল ইউনিয়নের বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির হবায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিন, আবু হুদা, এমদাদুল হুদা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সংগ্রাম, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম শাহ্, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ফেরদৌস আলম আখঞ্জি, আল ফারুক প্রমুখ। মিছিল ও পথসভায়, বিভিন্ন ইউনিয়নের যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হলেন সুবিপ্রবি উপাচার্য

1

রাজনৈতিকসম্প্রীতি বিষয়ক গোল টেবিল

2

জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে গুলিবিদ্ধ ২

3

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

4

মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব বিএনপির প্রার্থী কামরুল

5

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

6

মুশতাক হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হাফিজ কারাগারে

7

শান্তিগঞ্জে আ. লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভি

8

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্টার জন্য দাঁড়িপাল্লায় ভোট

9

জীবনের জলছন্দে বাঁচা: শান্তিগঞ্জের হাওরপাড়ের জেলেদের কষ্ট

10

জনউদ্যোগের দক্ষতা উন্নয়নে আইসিটি প্রশিক্ষণ

11

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবির শঙ্কা, শান্তিগঞ্জের ছ

12

প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের সুনামগঞ্জ জেলা

13

দুলভারচরে প্রভাবশালী মহলের বিরুদ্ধে বহু বছরের দখলবাজি, চাঁদা

14

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট খোলা চিঠি

15

দিরাইয়ে ছাত্রজনতার মিছিল

16

ত্রয়োদশ জাতীয় সংসদের 'মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্ক

17

শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

18

দিরাই উপজেলা কৃষকদলের কমিটির পরিচিতি ও আলোচনা সভা

19

তাহিরপুরে ভুঁয়া এনএসআই সদস্য আটক

20