সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিন কার্যক্রমের উদ্বোধন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। একই সঙ্গে মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফগার মেশিন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। উদ্বোধনের পর হাসপাতাল চত্বর ও আশপাশের দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা বিভিন্ন স্থানের আগাছা পরিষ্কার এবং ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. আব্দুল বাতেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদ নূর সাদী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও শিল্পী রাণী মোদক। এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

1

এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

2

শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

3

জগন্নাথপুরে খাদ্যবান্ধবের চাল পাচারের অভিযোগে ৮ বস্তা চাল জব

4

চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন: নুর

5

অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল-জরিমানা

6

দোয়ারাবাজারে বীর মুক্তিযুদ্ধার ঘর নির্মাণে বাধার অভিযোগ, নি

7

সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

8

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিরাইয়ে প্রার্থনা সভা

9

ধর্মপাশায় নৌকা ডু'বে নি'খোঁ'জ ২

10

ধামাইল উন্নয়ন পরিষদের সভা ও ধামাইল গানের আসর

11

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

12

ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুম

13

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

14

অধ্যাপিকা হামিদা রহমানের২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

15

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবস পালন

16

জগন্নাথপুরে প্রেমে ব্যর্থ হয়ে দেওয়ালে প্রেমিকার ছবি, প্রেমিক

17

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ‎

18

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুনামগঞ্জে বিজয় মিছিল করেছে সদর উপ

19

দিরাইয়ে ছাত্রজনতার মিছিল

20