সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে চোরাই সিএনজিসহ দুই চোর আটক

শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে চোরাই সিএনজি অটোরিকশাসহ চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ ও নেত্রকোনা জেলার বাহাট্টা থানার বাইশদার ছালিপুরা গ্রামে যৌথ অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে শান্তিগঞ্জ থানাধীন শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রাম থেকে সিএনজি অটোরিকশাটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মালিক আসাদ আলী পরদিন থানায় সাধারণ ডায়েরি করেন এবং মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে আসাদ আলী তার সিএনজি অটোরিকশাটি গ্রাম্য কবরস্থানের পাশে লোহার শিকল ও তালা দিয়ে আটকে রেখে বাড়ি যান। পরদিন সকালে এসে দেখেন শিকল-তালা কাটা, অটোরিকশাও নেই।

এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে প্রথমে জীবদারা গ্রামের খালেদ মিয়াকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনার ছালিপুরা গ্রামে অভিযান চালিয়ে চোরাই সিএনজি উদ্ধার ও চক্রের অপর সদস্য ইসলাম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ বলেন, "চুরির ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের (আজ) মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"
৩০-০৯-২০২৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনার নতুন জাত নিয়ে কৃষক প্রশিক্ষণ

1

জামালগঞ্জে সংঘর্ষে যুবক খুন, লুটপাটের পাল্টাপাল্টি অভিযোগে এ

2

অধ্যাপক গোলাম মওলা সিবিআইইউ’র আইন বিভাগের নতুন চেয়ারম্যান হ

3

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে: জাহাঙ্গী

4

চেম্বার অব কমার্সের মতবিনিময় সভা

5

সুনামগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

6

মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যই প্রশংসার দাবিদার: জেলা প

7

বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

8

জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্রাকের সমন্বয় সভা অনু

9

দৈনিক বাংলাদেশের খবর’-এ নিয়োগ পেলেন আব্দুল হালিম

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

12

দোয়ারাবাজার শিশু পার্ক এখন গো-চারণ ভূমি।। নষ্ট হচ্ছে সরকারি

13

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি গঠ

14

শান্তিগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন

15

কাব্যগস্থ 'দর্পণে দেখা আলোর আকুতি' বইয়ের মোড়ক উন্মোচন

16

সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার দিরাই থানার ওসি

17

স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা

18

জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার মানববন্ধন

19

তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

20