সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, এক জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

সুনামগঞ্জের  জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একই পরিবারের দুই ভাইসহ অন্তত তিনজন নিখোঁজের খবর পাওয়া গেছে।শনিবার (১ আগস্ট) একটি সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভোর রাতে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরশহরের পূর্ব ভবানীপুর এলাকার ৯ জন মিলে একটি ছোট নৌকায় মইয়ার হাওরের দক্ষিণ এলাকায় তাদের সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে ভোর রাতে তারা নৌকা করে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাটি ডুবে যায়।  এতে পাঁচজন সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও দুইভাইসহ চারজন নিখোঁজ হন।
ভোরে ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। সকাল সাড়ে ১১ টায় নিখোঁজ চারজনের মধ্যে অরুন দেবনাথ (৫০) নামে একজনের মরদেহ হাওর থেকে উদ্ধার করা হয়।তাছাড়া নিখোঁজ রয়েছেন, পৌর সভার পূর্বভবানীপুর এলাকার অধীর দেবনাথ (৪৫), হেমেন্দ্র দেবনাথ (৪৮), সতিন্দ্র দেবনাথ (৬৮)।
ইউএনও মো. ইসলাম উদ্দিন জানান, হাওরের পরিধি ব্যাপক হওয়ার স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের টিম। প্রয়োজনে ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানো হবে।
জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, উদ্ধার কাজ চলছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছ। তা স্বজনদের কাজে হস্তান্তর করা আলোচনা সাপেক্ষে জানানো হবে। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ-৩ আসনে বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও যুক্তরাজ্য প্

1

জগন্নাথপুরে জুলাই গণঅভূত্থান দিবস পালন

2

সংস্কার কাজের জন্য পানি সরবরাহ কেন্দ্র বন্ধের মধ্যেও ভ্রাম্য

3

বন্ধুদের নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, কনস্টেবলের কোয়ার্টারে গৃহকর্

4

সদর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে সফলতা উদযাপন

5

পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

6

তাহিরপুরে ভুঁয়া এনএসআই সদস্য আটক

7

প্রবীণদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন নিশ্চিতে সুনামগঞ্জে সম

8

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা টিম গঠন

9

ধর্মপাশায় বসুন্ধরা শুভসংঘের পরিচিত ও সামাজিক সচেতনতা বিষয়ক আ

10

ধামাইল উন্নয়ন পরিষদের সভা ও ধামাইল গানের আসর

11

সুনামগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

12

তাহিরপুরে বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

13

ছাতক-দোয়ারার উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট চাইল ১১ দলীয় জোট।। দক্

14

যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থা

15

শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া এক

16

শিশু একাডেমির উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

17

সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

18

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের আয়োজনে ইফতার ও দো

19

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন পথচলা

20