সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশের প্রান্তিক পর্যায়ের কোনো মানুষও যেন চিকিৎসার সেবার বাইরে না থাকে: ডা. শাকিলুর রহমান

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়া হবে স্বাস্থ্যসেবা। আমরা যেন প্রান্তিক প্রর্যায়ে কাজ করছি। দেশের প্রান্তিক পর্যায়ের কোনো মানুষও যেন চিকিৎসার সেবার বাইরে না থাকে। সবাইকে সমানভাবে চিকিৎসা সেবা দিতে হবে। আপনারা জানেন বিএনপির ৩১ দফা কর্মসূচিতেও স্বাস্থ্যসেবার কথা বলা হয়েছে। স্বাস্থ্যসেবার বিষয়টি আপনাদেরকে জনগণের কাছে তুলে ধরতে হবে।শনিবার দুপুরে জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে সদর হাসপাতাল কনফারেন্স রুমে সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ডা. শাকিলুর রহমান। ‘সবার জন্য স্বাস্থ্য এবং সর্বজনীন চিকিৎসা, আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে ড্যাব’র সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডা. শরিফ সরকার, শুরুতে কুরআন তেলাওয়াত করেন ডা. এনামুল হক খান।

ডা. সালমান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাকিব আবদুল্লাহ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ নাফি মাহদী। এ সময় বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, ডা. সৌদিয়ার হোসেন, ডা. হাফিজুর রহমান তানভীর, ডা. নিশাত তাসনীম, ডা. সৈয়দ মারজান আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাকিলুর রহমান বলেন, সুনামগঞ্জ জেলায় দীর্ঘদিন ধরে ড্যাবের কার্যক্রম নেই। আজকে ড্যাবের এই পূর্ণ জাগরণ দেখে আমরা অত্যন্ত আনন্দিত। একইসাথে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদের মাধ্যমে সুনামগঞ্জেও ড্যাবের শক্তিশালী ভূমিকা দেখতে চাই।

তিনি আরো বলেন, আপনারা সর্বোচ্চ সংখ্যক সদস্য সংগ্রহ করার চেষ্টা করবেন। যারা কাজ করতে পারে, যারা ড্যাবকে শক্তিশালী করতে ভূমিকা রাখতে পারবেন তাদের নিয়েই আগামী কমিটি গঠন করা হবে। কাজের মাধ্যমেই সকলকে মূল্যায়ন করা হবে। আমাদের সকলের অংশগ্রহণে চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে চাই। যারা অন্যান্য রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন তাদেরকে কোনো ভাবেই ড্যাবের সদস্য করা হবে না।
ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাকিব আবদুল্লাহ চৌধুরী বলেন, বিগত সকল সরকারের আমলে সুনামগঞ্জ জেলাকে ডাম্পিং সেন্টার হিসেবে রাখা হয়েছে। এই জেলায় ডাক্তারদের পানিশমেন্ট হিসেবে বদলি করে পাঠানো হয়। বদলি হয়ে আসার পর সেইসব ডাক্তার সাপ্তাহে ১ দিন কিংবা ২ দিন কর্মস্থলে আসেন। কখনও কখনও কর্মস্থলে আসেনও না।’
তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে সুনামগঞ্জের চিকিৎসার মান উন্নয়নের ব্যাপারে কথা বলেছি। সিলেটের কথা আসলেই সুনামগঞ্জের কথা আসে আমরা সুনামগঞ্জকে নিয়ে ভাবছি। আমাদের বিশ্বাস ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল আবার ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসলে সুনামগঞ্জের চিকিৎসার মান উন্নয়নে আমরা কাজ করবো। চিকিৎসকদের যেকোনো প্রয়োজনে ড্যাবের ভূমিকা থাকবে। আমাদের প্রধান পৃষ্টপোষক তারেক রহমান আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন, খৌঁজ খবর নিচ্ছেন। আমরা ড্যাবকে শক্তিশালী করতে চাই। আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন সদস্যদের হাতে সদস্য ফরম বিতরণ করেন। এসময় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মরত ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থা

1

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

2

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত

3

না ফেরার দেশে ছাতকের তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান

4

বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

5

জেলা জমিয়তে উলামায়ে ইসলামের ৫১ সদস্য কমিটি গঠন

6

র‌্যাবের জালে সেই পেঁয়াজ প্রতারকচক্র

7

জামালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

8

নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রসংসদ মানববন্ধন

9

অতিথি হয়ে মঞ্চে কৃতিরা, স্বপ্ন শোনাল ৪৩ শিক্ষার্থী

10

সদর উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা

11

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালী ও

12

মুশতাক হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হাফিজ কারাগারে

13

অধ্যাপিকা হামিদা রহমানের২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

14

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

15

পানিতে ডুবে প্রাণ হারাল ৩ বছরের ফারহান

16

স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা

17

জামালগঞ্জের সড়কে খানাখন্দ জনদুর্ভোগ, চরমে- ঝুঁকিপূর্ণ যাতায়

18

বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল

19

ইরান-ইসরায়েল যুদ্ধ: দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা নেই, বললেন বাণি

20