স্টাফ রিপোর্টার
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দূর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ( সাক্ষর ক্ষমতা প্রাপ্ত) এডভোকেট আব্দুল হক,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল,জেলা বিএনপির সদস্য আকবর আলী,জেলা বিএনপির সদস্য এডভোকেট মাসুক আলম, জেলা বিএনপির সদস্য রেজাউল হক, জেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সদস্য আ.ত.ম মিসবাহ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, ১ম যুগ্ম আহবায়ক মুর্শেদ আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ,যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালারচান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম সহ জেলা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।