সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Feb 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিশরে তারাবীহ পড়াচ্ছেন সুনামগঞ্জের হাফেজ মিনহাজুর

 

স্টাফ রিপোর্টার
পবিত্র রমজান মাসে মিশরের কায়রোর একটি মসজিদে তারাবীহর ইমামতি করেন বাংলাদেশি হাফেজ মিনহাজুর রাহমান ওলি। বর্তমানে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উসূলুদ্দীন বিভাগে অধ্যয়নরত।
মিশরে তারাবীহ পড়াচ্ছেন সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান হাফেজ মিনহাজুর রহমান ওলি
আসন্ন পবিত্র রমজান মাসে বাংলাদেশের জন্য এক গর্বের খবর। মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত মসজিদে মক্কা–এ তারাবীহ নামাজে ইমামতি করেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ মিনহাজুর রাহমান ওলি।
সুনামগঞ্জে জন্ম নেওয়া এই তরুণ হাফেজ বর্তমানে বিশ্বের অন্যতম প্রাচীন ও সম্মানিত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়–এর উসূলুদ্দীন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। কোরআনের হিফজ ও সুন্দর তিলাওয়াতের পাশাপাশি তিনি লেখালেখিতেও সক্রিয়। ইতোমধ্যে তাঁর রচিত দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে প্রশংসা কুড়িয়েছে।
শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমের অংশ হিসেবে তিনি ‘আমারকণ্ঠ’ নামে একটি পত্রিকার সম্পাদনার দায়িত্বও পালন করছেন। মিশরের মতো আন্তর্জাতিক পরিসরে একজন বাংলাদেশি হাফেজের তারাবীহ পড়ানোকে অনেকেই কোরআনি শিক্ষায় দেশের অগ্রগতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
রমজানের পবিত্র রাতগুলোতে কায়রোর মুসল্লিদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারাবীহ পড়ানোর এই সুযোগ হাফেজ মিনহাজুর রাহমান ওলির জন্য যেমন সম্মানের, তেমনি বাংলাদেশের জন্যও এক গৌরবের অর্জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আবুল

1

জেলা সার্ভেয়ার এসোসিয়েশন মিলনমেলা ও মতবিনিময় সভা

2

জাতীয় পার্টির উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়ন ও সভা অনুষ্

3

জয়নুল জাকেরীন মনোনয়ন দৌড়ে আলোচনায়

4

পাবেল চৌধুরীর মনোনয়নে সুনামগঞ্জ-২ আসনে উজ্জীবিত বিএনপি

5

স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা

6

কাব্যগস্থ 'দর্পণে দেখা আলোর আকুতি' বইয়ের মোড়ক উন্মোচন

7

ছাতকে বিএনপির জনসমাবেশে মিজানুর রহমান চৌধুরী মিজান

8

জামালগঞ্জে ইউএনও’র উপস্থাপনায় ফ্যাসিবাদ নেতার বক্তব্যে জুলাই

9

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

10

শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় বিদ্যালয় ও শিক্ষার্থীদের সম্

11

আড়াই কোটি টাকার সরকারী ৪টি নৌ এম্বুলেন্স

12

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

13

শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখলের অভিযোগ

14

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্য

15

ছাতক উপজেলা চেস ক্লাবের নতুন কমিটি গঠন

16

ভাস্কর-এর স্মরণসভা

17

সুনামগঞ্জের পাগলা বাজারে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মা

18

শান্তিগঞ্জে খেলাফত মজলিসের সভা

19

কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল

20