সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রবীণদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন নিশ্চিতে সুনামগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের সেমিনার


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ‘প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন ব্যবস্থাপনায় সমাজসেবা অধিদপ্তরের করণীয়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের কনফারেন্স রুমে এই  সেমিনারের আয়োজন করা হয়।সুনামগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস রঞ্জন দাস এর সভাপতিত্বে  সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রবীণ নাগরিকরা আমাদের সমাজের সম্পদ ও পথপ্রদর্শক। জীবনের শেষ সময়ে তাঁরা যাতে মর্যাদাপূর্ণ, নিরাপদ ও যত্নশীল পরিবেশে জীবনযাপন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি সামাজিক ও পারিবারিক স্তরে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ শহীদুল ইসলাম। তিনি প্রবীণদের কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং আইনি সুরক্ষা বিষয়সমূহ প্রবন্ধ্যের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন।এসসময় সেমিনারে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের  সহকারী পরিচালক এ কে আজাদ ভূঁইয়া।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা,  অধ্যক্ষ (অবঃ) শেরগুল আহমেদসহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ । সেমিনারে বক্তারা প্রবীণদের অধিকার রক্ষা, স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজীকরণ এবং সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিন ক

1

জেলা সার্ভেয়ার এসোসিয়েশন মিলনমেলা ও মতবিনিময় সভা

2

সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

3

আমরা গণতন্ত্রের বিজয় দেখতে চাই নির্বাচনের মাধ্যমে: কয়ছর এম

4

সাতঘরিয়া গোষ্ঠীর উদ্যোগে সম্প্রীতির দৃষ্টান্ত

5

সুনামগঞ্জ- ৩ আসনে নির্বাচনি প্রচারে তালহা আলম

6

বাংলাদেশ কৃষি ব্যাংকে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত

7

শহরের জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাবেশ/ পাঁচটি খাল উদ্ধারসহ ১০

8

দোয়ারায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

9

দোয়ারাবাজারে টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

10

সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সম

11

জনউদ্যোগের দক্ষতা উন্নয়নে আইসিটি প্রশিক্ষণ

12

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুনামগঞ্জে বিজয় মিছিল করেছে সদর উপ

13

ধর্মপাশা প্রেসক্লা‌বের ক‌মি‌টি গঠন

14

দৈনিক বাংলাদেশের খবর’-এ নিয়োগ পেলেন আব্দুল হালিম

15

হবিগঞ্জে পুকুরে পড়ে তিন শিশুর মৃত্যু

16

শাবিপ্রবিতে স্পোর্টস সাস্টের ইনডোর গেমস শুরু

17

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

18

ফারিহা একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

19

শান্তিগঞ্জে কৃষকদের বিনামূল্যে সার-বীজ বিতরণ

20