সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল

স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জনগনের মাঝে ৩১ দফার রুপরেখা তুলে ধরার লক্ষে সুনামগঞ্জ -১(জামালগঞ্জ,মধ্যনগর,তাহিরপুর ও ধর্মপাশা)  আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীদের মোটর সাইকেল শো-ডাউন ও মিছিল নিয়ে জামালগঞ্জের সাচনা বাজারে লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতাকর্মীর পদচারনায় সভাস্থলে তিন ধারনের ঠাইঁ মিলেনি। 


শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাচনা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়। 
জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাছুম আহমদ তালুকদারের সভাপতিত্বে  ও উপজেলা বিএনপির সদস্য জুলফিকার চৌধুরীর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। 


সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ জুনাব আলী,ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হক,জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন,ধর্মপাশা উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক আলমগীর কবীর প্রমুখ।


সুনামগঞ্জ -১আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেছেন আমি নেতা হতে আসিনি,আমার নেতা সুনামগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগন।এই জামালগঞ্জ সাচনা বাজারের মধ্যেখানে একটি সেতুর অভাবে লাখো মানুষ র্দূভোগে রয়েছেন। এই আসনে স্বাধীনতা পরবর্তী একমাত্র বিএনপির সাবেক এমপি নজির হোসেনের আমলে এই চারটি উপজেলার মধ্যে তাহিরপুরের তিনটি শুল্ক স্ট্রেশনের কার্যক্রম শুরু করেছিলেন এবং রাস্তাঘাটের ব্যপাক উন্নয়ন হয়েছিল। কিন্তু বিগত স্বৈরাচারী আওয়মীলীগের আমনে বিনাবোটের এমপি যারা নির্বাচিত হয়েছিলেন তারা জনগনের উন্নয়ন না কওে নিজেওে উন্নয়ন করে হাজারো কোটি টাকার মালিক বনেছেন। তিনি বলেন আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমার বিগত সরকারের আমলে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম। তিনি আরো বলেন এই আসনে দল যাকেই ধানের শীষের মনোনয়ন দিবেন আমরা জিয়ার সৈনিক হিসেবে তার সাথেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার মানববন্ধন

1

‎৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

2

সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন এন

3

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

4

নদী ভাঙ্গন রোধে হরিনাপাটি এলাকাবাসীর মানববন্ধন

5

জামালগঞ্জে ভিউব্লিউবি উপকারভোগী বাছাইয়ে গণশুনানি অনুষ্ঠিত

6

জাফলংয়ে পাথর লুটের মামলায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি

7

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে দরিদ্রদের ম

8

শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি

9

দোয়ারাবাজারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ভিডিও করায় যুবককে

10

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

11

জামায়াত নির্বাচিত হলে ছাতক-দোয়ারার মানুষ বৈষম্যমু্ক্ত হবে:

12

ফারিহা একাডেমির নবীন শিক্ষার্থীদের বরণ

13

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

14

ধুঁকছে হাওর, ভুগছে মানুষ

15

নিসআ সিলেটের আহ্বায়ক হলেন দোয়ারাবাজারের মহিদ হাসান শান্ত

16

মাতৃপূজা ও শারদ উপহার' বিতরণ করলো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ড

17

দোয়ারাবাজারে শুভ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচী: পরিবেশ রক্ষায় যো

18

৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মপাশায় জনসভা

19

সুনামগঞ্জের প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত

20