সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত জেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা -২০২৫ এ অংশগ্রহণকারী  শিক্ষার্থী,  শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। 


আজ রবিবার সকাল  দুপুর  ১২ টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। 


 এ সময় প্রধান অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন  প্রাথমিক শিক্ষায় অনেক টাকা ব্যায় হচ্ছে কিন্তু  উন্নতি না হয়ে শিক্ষার অবনতি হয়েছে৷ প্রাথমিক শিক্ষাকে হুমকির মুখ থেকে বাচাতে হবে।  


জেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে জেলার প্রাথমিক শিক্ষার অবস্থা সম্পর্কে সকলেই সজাগ হলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই ছাপা হয়ে গোদামে ইতিমধ্যে জমা হওয়া শুরু হয়েছে৷ নভেম্বরের ভিতরেই সব বই ছাপা শেষ হয়ে যাবে৷ নির্বচানের আগেই বই শিক্ষার্থীদের হাতর তুলে দেওয়া হবে৷ হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের বিশেষ উদ্যোগ নেওয়া হবে৷ শিক্ষার্থীরা যাতে মাদকের কবলে না পড়ে সে জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। 


সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যান শাখা)  দ্বিপান্বিতা দেবীর সঞ্চালনায় ও  জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পলিসি অপারেশন) পরিচালক এ কে মোহাম্মদ সামছুল আহসান,  সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম, পুলিশ সুপার তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস চন্দ্র শীল, শিক্ষক নাসরিন আক্তার খানম,  জয়নাল আবেদীন   প্রমুখ। সভার শুরুতে জেলার শিক্ষা ব্যবসহার সার্বিক চিত্র ডকুমেন্টারির মাধ্যমে উপস্থাপন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থী সহ নিহত ৩

1

ফোরলেন সড়ক প্রকল্পের কাজ বন্ধ, ধুলার শহর শান্তিগঞ্জ

2

কৃষি ও জলাবদ্ধতা নিরসনে জামালগঞ্জে খাল পুনঃখনন

3

শান্তিগঞ্জে খেলাফত মজলিসের সভা

4

মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব বিএনপির প্রার্থী কামরুল

5

সুনামগঞ্জ পৌরবাসী ইউকে’র মিলন মেলা অনুষ্ঠিত

6

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে - সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্

7

বিশ্বম্ভরপুরে প্রবাসীর ঘরে সশস্ত্র হামলা, ২০ লাখ টাকা লুট

8

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার,আটক ২

9

ঐতিহ্য ভাটিপাড়া জমিদার বাড়ি মসজিদ

10

জলাভূমির সম্পদের বিচক্ষণ ব্যবহারের বিষয়ে পরামর্শ-আলোচনা সভা

11

জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের শক্তি

12

শান্তিগঞ্জে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত

13

ভূমিকম্প মোকাবিলায় করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

14

সংবাদ প্রকাশের পর দোয়ারায় দুই বৃদ্ধাকে অনুদান

15

ইব্রাহীমপুরে রাস্তা ও নদীভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও

16

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দো

17

দূষণে বিপর্যস্ত হাওর-নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ জনউদ্

18

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা টিম গঠন

19

সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

20