সুনামগঞ্জ প্রতিনিধি
জলাভূমির সম্পদের বিচক্ষণ ব্যবহারের বিষয়ে সুনামগঞ্জে পরামর্শ-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টাংগুয়ার হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থাপনা কমিটি ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে সার্কিট হাউস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব ড.ফাহমিদা খানম।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রনালয়ের উপসচিব মো: আমিনুর রহমান,রিসোর্স ম্যানেজম্যান্ট এডভাইসর মোহাম্মদ ফজলে আরাফাত,ইউএনডিপি প্রতিনিধি শাহাদাত হোসেন, প্রজেক্ট ডাইরেক্টর শাহেদা বেগম।
উম্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন,এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, আনসার কমান্ডার মোরশেদা খানম, অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, সিনিয়র সাংবাদিক পঙ্কজ কান্তি দে,খলিল রহমান,মুহাম্মদ আমিনুল হক,হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, কৃষক নুরুল আলম প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনকে আরো জোড়ালো ভাবে তৎপর হওয়ার হতে হবে । পাশাপাশি হাওরের খাল বিল খননের আহবান জানান তারা। যাতে করে মাছের অভয়াশ্রম বৃদ্ধি পায়।