সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার,আটক ২

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুইজন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।


এ সময় ঘটনাস্থল থেকেই ২ জনকে গ্রেপ্তার  করা হয়েছে। গ্রেপ্তারকৃত  দুইজনই সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) এবং মোঃ উবায়দুল (২১)।


পুলিশ জানায়,শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে ডিউটি পালনকালে ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান গোপন তথ্য পান যে,বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ বহন করা হচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রæত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। 
পরবর্তীতে সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেওয়া হলে একটি মোটরসাইকেলে থাকা দুইজন দ্রæত পালিয়ে যায়। 


এ সময় অন্য মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। 
 এ সময়  দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনসহ পলাতক দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.জাকির হোসাইন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

1

দিরাইয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাবার্ষিকী পালি

2

জগন্নাথপুরে মাতৃদুগ্ধ সপ্তাহে মতবিনিময় সভা

3

টানা চার দশকের নির্ভীক সাংবাদিক আকরাম উদ্দিনকে সম্মাননা প্রদ

4

শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে পরিচালনা কমিটি গঠনের লক্ষ্য ২৭ ডিসে

5

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

6

জামালগঞ্জের সড়কে খানাখন্দ জনদুর্ভোগ, চরমে- ঝুঁকিপূর্ণ যাতায়

7

বিশ্বম্ভরপুরের বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

8

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

9

শান্তিগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া

10

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

11

দেয়ারাবাজারে বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

শান্তিগঞ্জে মেধা বৃত্তি’র সনদ প্রদান

14

ছাতকে দৈনিক আলোকিত সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

15

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

16

রবীন্দ্র - নজরুল স্মরণানুষ্ঠান

17

দিরাইয়ে ঘাটে বাঁধা নৌকা থেকে পানি ফেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৬

18

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের আয়োজনে ইফতার ও দো

19

২১ দিন পর গ্রীস থেকে দেশে ফিরল রাজা হোসেনের লাশ

20