সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণ সংযোগ


শান্তিগঞ্জ প্রতিনিধি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি  ব্যারিস্টার আনোয়ার হোসেন রবিবার (১৩ আগস্ট ) বিকাল ৪ ঘটিকায়  শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের চিকারকান্দি বাজার  ও দামোদরতপী  বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

গণসংযোগ ও  লিফলেট বিতরণকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং দলের বিভিন্ন কার্যক্রম ও আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে বর্তমান সরকারের ব্যর্থতা, জনগণের কষ্ট ও দেশে চলমান সংকটের বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি অন্তবর্তীকালীন সরকারকে হুশিয়ারি দিয়ে নির্ধারিত সময়ে নির্বাচন দেয়ার বিষয়ে জোর দাবী জানান।  তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা মাঠে নেমেছে। জনগণের রায় আদায়ের লক্ষ্যে আমাদের এই গণসংযোগ কর্মসূচি। ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে।"

গণ সংযোগকালে  উপস্থিত  ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছলিবনুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি  ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা ওয়াকিব মিয়া, আরজক আলী,শহিদুজ্জামান,ফখরুজ্জামান,সেলিম আহমদ, শের আলম শিশু, মোজাহিদ খান,সুফি মিয়া,মিলন মিয়া,সবুজ, জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদ। উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুরশেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ, মেহেরাজ সহ অন্যান্য নেতা-কর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বিএনপির আন্দোলনকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধ থাকার এবং ব্যারিষ্টার আনোয়ার হোসেন দলীয় মনোনয়ন পেলে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহবান জানান। 

শান্তিগঞ্জ ১৩.০৮.২৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদর হাসপাতালের স্তূপকৃত বর্জ্য অপসারণ করল পৌরসভা

1

মন্ত্রিসভা নিয়ে আলোচনায় সুনামগঞ্জের দুই সংসদ সদস্য- কয়সর ও ম

2

দোয়ারাবাজারে রাতে বিএনপির কমিটি গঠন, দিনে আহ্বায়ককে বহিষ্কার

3

সুনামগঞ্জে মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন

4

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে প্রার্থনা

5

শান্তিগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া

6

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থীর ইশতেহার ঘোষণা

7

দোয়ারায় ভারতীয় মোটরসাইকেল জব্দ

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

মধ্যনগরে বিএনপির জনসভায় সম্ভাব্য ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন

10

জামালগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ বিতরণ

11

সিলেটে গত চব্বিশ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

12

শান্তিগঞ্জ বন্ধুমহল ব্লাড ফাইটার্সের ৪র্থ বর্ষে যাত্রা

13

নদী ভাঙ্গন রোধে হরিনাপাটি এলাকাবাসীর মানববন্ধন

14

হাওরে জলাবদ্ধতা ঠেকাতে ৬০ ড্রেনেজ আউটলেট, নদী-খাল পুনঃখননে ১

15

শান্তিগঞ্জে মারপিট থামাতে গিয়ে শালিসকারী নিহত আটক ২

16

দোয়ারাবাজারে সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যাল

17

ছাতকে জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও গণসংযোগ

18

শিক্ষায় পরিবর্তন করতে হলে, গোড়া (প্রাথমিক) থেকে করতে হবে: জে

19

দেশের প্রান্তিক পর্যায়ের কোনো মানুষও যেন চিকিৎসার সেবার বাইর

20