সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jan 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব বিএনপির প্রার্থী কামরুল


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-সুনামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল বলেছেন, তিনি ক্ষমতায় গেলে এই আসনকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। এই এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের চিরতরে উৎখাত করার প্রতিশ্রুতি দেন তিনি।
সোমবার বিকেলে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, মাদক আমাদের জন্য অভিশাপ। মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে টেলে দেয়। মাদক থেকে কিশোর ও যুবকদের বিরত রাখতে সামাজিক কাজ বৃদ্ধির পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করতে উদ্যেগ নেওয়া হবে। সুনামগঞ্জে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। পর্যটন খাতের উন্নয়ন হলে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক এখানে আসবে। এর ফলে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, হাওরবাসীর ভাগ্য পরিবর্তনই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। বিএনপি ক্ষমতায় এলে হাওরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনা হবে। পাশাপাশি কৃষি ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
দেশের বৃহত্তর স্বার্থে আগামী দিনে বিএনপিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।
পথসভায় স্থানীয় ভোটার ও সমর্থকদের পাশাপাশি উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) ব্যবস্থাপনা কমিটিকে অবাঞ্ছ

1

জেলা যুবদলের নেতা আমিনুর রশিদ আমিনের মাতার মৃত্যুতে শোক প্রক

2

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন দেওয়ান গনিউল সালাদীন

3

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

দিরাইয়ের পল্লীতে দু'পক্ষের সংঘর্ষ ১১ জন গুলিবিদ্ধ

6

ছাতকে দৈনিক আলোকিত সিলেটের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

7

শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

8

সমালোচনার মুখে বিএনপির কমিটি থেকে আ.লীগ নেতা বাতিল

9

মো. মিজানুর রহমান চৌধুরীর রোগমুক্তি কামনায় রেডক্রিসেন্টের দো

10

প্রশাসনের নাকের ডগায় সরকারি জায়গা দখল করে রমরমা বালুর ব্যবসা

11

নারী শিক্ষার অগ্রগতিতে সংবর্ধনা ও সম্মাননা

12

এজেন্ট ব্যবসায়ীর কাছে আওয়ামী লীগ নেতার ২০ লাখ টাকা চাঁ‘দা দা

13

বিনাধান-১৯ ও ২১ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

14

গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

15

জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতার জন্য আবেদন আহ্বান

16

দুর্নীতি ও অপরাধ মুক্ত সমাজ চাই: মিফতা উদ্দিন চৌধুরী

17

দোয়ারায় জব্দকৃত গরু ৫ প্রতারনার দায়ে আদালতের নির্দেশ

18

শিক্ষার্থীদের মাঝে মাদক ও বাল্যবিবাহবিরোধী প্রচারণা

19

শান্তিগঞ্জে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

20