সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-৩ এ জমিয়তের প্রার্থীকে ফুলেল শুভেচ্ছায়

 শান্তিগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খেজুর গাছ প্রতীকের এমপি প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

শনিবার(২৩ আগস্ট) দুপুরে হাজারো নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা, স্লোগান ও ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।


শত শত মোটরসাইকেল আর গাড়িবহরের দীর্ঘ শোভাযাত্রা প্রথমে জগন্নাথপুরে প্রবেশ করলে সড়কের দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও তাকে অভিবাদন জানান। সেখানে অনুষ্ঠিত পথসভায় মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন৷

পরে বিশাল বহর নিয়ে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে কুশল বিনিময় করে শান্তিগঞ্জ বাজারে পৌঁছালে আবারও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। সেখানে আয়োজিত পথসভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বাজার এলাকায় স্লোগান ও করতালিতে জমে ওঠে নির্বাচনী আমেজ।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগণের ভালোবাসাই জমিয়তের শক্তি। আর এই শক্তিকেই কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করবেন মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী। সুনামগঞ্জ-৩ আসনের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে খেজুর গাছ মার্কায় ভোট দেয়ার আহ্বানে আহ্বান জানান বক্তারা৷ 

মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী তার বক্তব্যে বলেন, জমিয়তের আদর্শ ও জনগণের দোয়া নিয়েই আমি নির্বাচনে মাঠে নেমেছি। সুনামগঞ্জ-৩আসনের উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই। সুতরাং বৈষম্যমুক্ত সুনামগঞ্জ-৩ আসন গড়তে খেজুর গাছ মার্কায় ভোট দিতে হবে৷ 

শোভাযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা জমিয়তের উপদেষ্টা হযরত শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা হাফিজ ইমদাদুল্লাহ কাতিয়া, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ উলাশনগরী, মাওলানা আব্দুর রকিব, শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ, মুফতি মুনাজির আহমদ, মাওলানা আতিকুল হক, মাওলানা রমজান হোসাইন, মাওলানা জাহাঙ্গির খান, উপজেলা যুব জমিয়তের সভাপতি গাজি আবুল কালাম, জেলা ছাত্র জমিয়তের সভাপতি সোহাইল আহমদ ইয়াহইয়া, উপজেলা সভাপতি রফিক বিন সালিক। জগন্নাথপুর উপজেলা সহসভাপতি মাওলানা বাহাউদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান, যুগ্ম সম্পাদক ফখর উদ্দীন, মাওলানা আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান জুয়েল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য খাতে এ দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো: উপদেষ্ট

1

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

2

ধর্মপাশায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

3

টাঙ্গুয়ার হাওরে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

4

জমিয়েত নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

5

জগন্নাথপুরে কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

6

ধর্মপাশা প্রেসক্লা‌বের ক‌মি‌টি গঠন

7

দোয়ারায় এলজিইডি কর্মকর্তার গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন আ.লীগ নেত

8

বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

9

দিরাইয়ে মৎস্যজীবী লীগের আহবায়ক ইয়াহিয়া চৌধুরী আটক

10

দোয়ারাবাজারে আকবর আলী'কে হত্যাকারীদের বিচারের দাবিতে

11

ছাতকে ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে

12

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জয়নুল জাকেরীনের মো

13

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে: জাহাঙ্গী

14

প্রাকৃতিক সম্পদ রক্ষা করে সিলেটে পর্যটনের প্রসার ঘটাতে হবে:

15

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

শান্তিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও শিক্ষা উপকরণ

18

যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করতে হবে-

19

জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

20