সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসমুহ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্য্যের সাথে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই (বৃহস্পতিবার) সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৪টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন-জুলাই গণঅভ্যুত্থান এর চেতনা লালন করে সমৃদ্ব দেশ গড়ায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।

এ দিবস সমুহ যথাযথ পালন করতে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনসহ আন্দোলনে অংশ গ্রহনকারিদের ও তাদের পিতা-মাতাদের কমিটিতে রাখার প্রস্তাব করেন তিনি। পাশাপাশি যারা জুলাই বিপ্লবে আহত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। জুলাই বিপ্লবে আন্দোলনকারি আহতদের সু চিকিৎসা ও তাদের খোঁজ খবর নেওয়ার কথা বলেন তিনি। সভার সুচনা বক্তব্যে  জেলা প্রশাসক এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দেওয়া কর্মসুচী যথাযথ পালন করার আহবান জানান তিনি।


সভায় উপস্থিত রাজনৈতিক, জুলাই বিপ্লবে আহত ব্যাক্তিবর্গ জুলাই গণঅভ্যুত্থান দিবস সমুহ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্য্যের সাথে পালন করার জন্য জেলা প্রশাসনকে আশ^স্ত করেন।


সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন-পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডা: জসিম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকিরীন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বারের সভাপতি অ্যাড. আবদুল হক, আ্যাড. শেরনূর আলী, আবুল মনসুর শওকত, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমদ, দ্বীনি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নূর, আল-হেরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলী নেওয়াজ, জাতীয় যুশক্তি কেন্দ্রীয় সংগঠক ইমনোদ্দোজা, জুলাই গণঅভ্যুত্থান আহত জহুর আলী, রিপন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

1

কৃষি ও জলাবদ্ধতা নিরসনে জামালগঞ্জে খাল পুনঃখনন

2

৩ হাজার শিশুর মধ্যে মশারি বিতরণ

3

শান্তিগঞ্জে মারপিট থামাতে গিয়ে শালিসকারী নিহত আটক ২

4

জনউদ্যোগের দক্ষতা উন্নয়নে আইসিটি প্রশিক্ষণ

5

সিলেটের শাহী ঈদগাহ মাঠ পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

6

র‌্যাবের জালে সেই পেঁয়াজ প্রতারকচক্র

7

রাতের আধারে ড্রেজার দিয়ে বালু লুট হুমকিতে স্থানীয় বসতভিটা বা

8

তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি লাভ

9

জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্রাকের সমন্বয় সভা অনু

10

বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় সুবিপ্রবির অধ্যাপক ড. হার

11

শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

12

প্রশিক্ষণরত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের সুনামগঞ্জ জেলা

13

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্

14

সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূল

15

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ

16

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর

17

জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল

18

দেশের প্রান্তিক পর্যায়ের কোনো মানুষও যেন চিকিৎসার সেবার বাইর

19

৩ হাজার শিশুদের মধ্যে মশারী বিতরণ

20