সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাপাকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে সরকার গঠনের সুযোগ দিতে দেশবাসরি প্রতি আহবান: শামীম পাটোয়ারী

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনের শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয। 
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক মণির উদ্দিন মণিরের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাভোকেট রেজাউল ইসলাম ভূইয়া,প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন,মোঃ আরিফুর রহমান খান,জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল,জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহিন,সিলেট বিভাগীয় জাতীয় পার্র্টির আহবায়ক মোঃ জহিরুল ইসলাম জহির,সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেতক ভিপি বীর মুক্তিযোদ্ধা সমছু মিয়াসহ স্থানীয় ও জেলা,উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রধন অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন,আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ¦ হোসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছরের শাসনকাল ছিল বাংলাদেশের ইতিহাতে স্বর্ণূযুগ। তার শাসনকালে তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন,কিন্তু প্রতিটি ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির একটি মিলবন্ধন স্থাপন করেছিলেন। তিনি সরকার বিকেন্দ্রিয়করণ জেলা ও উপজেলা পদ্ধতি চালু করে তৃণমূলের সাধারন গ্রামের মানুষের সরাসরি ভোটে এইসব স্থানীয় সরকারের নির্বাচন পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা চালু করেছিলেন। তিনি বলেন যারা আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ¦ হোসাইন মোহাম্মদ এরশাদকে স্বৈরাচারী বলেন,তারাই মূলত জনগনের সাথে স্বৈরাচারী আচরণ করছেন। ২০২৪ সালের ৫ই আগষ্টের পর ড. মোহাম্মদ ইউনুসের অর্ন্তবর্তী সরকারের আমলে দেশে বিভাজনের রাজনীতি শুরু হয়, যেমন গুম,হত্যা,রাহাজানী,সব সুষ্টিসহ দেশের সম্পদ লুটপাঠ এবং সংখ্যালঘু নির্যাতন সীমাহীনভাবে বেড়ে গিয়েছিল। দেশে মব কালচার সৃষ্টি করে মানুষকে রাস্তাঘাটে মারা হতো। তিনি বর্তমান বিএনপির সরকারকে গণতান্ত্রিক পন্থার সরকার উল্লেখ করে বলেন,দেশ পরিচালনায় স্বৈরাচারী কায়দায় অবর্তীণ না হয়ে জনগনের পার্লস বুঝে জনকল্যাণে কাজ করার আহবান জানান। তিনি আক্ষেপ করে বলেন সম্প্রীতি রংপুরে একটি সংখ্যালঘু পরিবারের শিক্ষক,স্ত্রী ও তার ছেলেমেয়েসহ ৪জনকে পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটানো হয়েছে। এই ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনীদের আইডেনটিটিফাই করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান। আগামীতে সুনামগঞ্জ জেলায় জাতীয় পার্টির ভীত শক্ত করে সারা বাংলাদেশে প্রকৃত জাতীয় পার্টির সৈনিকদের একত্রিত করে জাতীয় পার্টিকে জনগনের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন সংগ্রামের জন্য সকল জেলা,উপজেলা ও ইউনিয়ন কমিটি ঢেলে সাজাঁনোর আহবান জানান। ##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রসংসদ মানববন্ধন

1

যুক্তরাজ্য বিএনপির নেতা আজমল চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

2

৫ দফা দাবীতে জামায়াতে ইসলামীর শাল্লায় বিক্ষোভ

3

তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ' এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ' শ

4

সুনামগঞ্জ পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

5

বাজার মনিটরিংয়ে নেমেছেন ডিসি, ১২০ টাকার লেবু মিলছে ৪০ টাকায়!

6

দোয়ারায় পঞ্চগ্রাম মাদরাসায় কমিটি গঠন নিয়ে সংঘর্ষ

7

শাবিপ্রবিতে 'জুলাই শহিদ দিবস' পালিত

8

ছাতকে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬, মদ ও নোহা গাড়ি জব্দ

9

শান্তিগঞ্জে অক্ষরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

10

দুর্যোগের আগাম প্রস্তুতি, পূর্বাভাসনির্ভর কার্যক্রম এবং সময়ম

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়নে উড়াল সেতু নতুন দিগন

13

নিসআ সিলেটের আহ্বায়ক হলেন দোয়ারাবাজারের মহিদ হাসান শান্ত

14

নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ

15

প্রাথমিকের শিক্ষাই শিক্ষার্থীদের মূল শিখড়

16

ছাতকে এসএমসি স্বাস্থ্য শিক্ষা ক্যাম্পেইন: টিকাদান কর্মসূচি

17

শান্তিগঞ্জে আ. লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভি

18

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

19

তাহিরপুর উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি শফিক নির্

20