সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ গড়ার আহবান


স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরীর সমর্থনে আজ বেলা ২টায় স্থানীয় দারুল হিকমাহ মিলনায়তনে সুনামগঞ্জ সদর, পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলা শাখার এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।


সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব সাহেবে সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা নুরুজ্জামান কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী।


সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুবাশ্বির আলী ও বিশ্বম্ভরপুর উপজেলা শাখার মুফতি আমির হোসাইনের যৌথ পরিচালনায় সমন্বয় সভায় জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত ও শ্রমিক জমিয়তের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা জুলাই অভ্যুত্থানে অংশ গ্রহণকারী ছাত্র জনতার কৃতজ্ঞতা জানিয়ে বলেন জুলাই যোদ্ধাদের উপর যারা আক্রমন করেছে তাঁরা দেশ ও জাতির শত্রু। অবিলম্বে গোপালগঞ্জে আক্রমনকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। নেতৃবৃন্দ আগামি জাতীয় নির্বাচনে খেজুর গাছের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়ে বলেন জুলাই ঐক্য ধারন করে সবাইকে দেশ গড়ার শপত গ্রহণ করতে হবে।
সভায় সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থীর দেশে আগমন উপলক্ষে কার্যক্রম জোরদারের জন্য ৩টি সাংগঠনিক কমিটি নিয়ে ২১সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে দু”দিনব্যাপপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮

1

মাদক প্রতিরোধে উদ্যোগ নিয়েছে ইব্রাহীমপুরবাসী

2

সদর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে সফলতা উদযাপন

3

সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- কয়ছর

4

জগন্নাথপুরে মাতৃদুগ্ধ সপ্তাহে মতবিনিময় সভা

5

পানিতে ডুবে প্রাণ হারাল ৩ বছরের ফারহান

6

শান্তিগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়া

7

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

8

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুর

9

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

10

তাহিরপুরে নবাগত (ইউএনও)’র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিম

11

ছাতকে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

12

দোয়ারাবাজারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ভিডিও করায় যুবককে

13

দিরাইয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও জায়নামাজ বিতরণ

14

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হলো ঐতিহ্যবাহী ৩৪ ত

15

জাতীয় পার্টির উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়ন ও সভা অনুষ্

16

সিলেট রেঞ্জ ডিআইজির পূজা মণ্ডপ পরিদর্শন

17

যুক্তরাজ্য বিএনপির নেতা আজমল চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

18

ভেরিফিকেশনের ফাঁদে স্বপ্নভঙ্গ ১২০ মেধাবী শিক্ষকের

19

ধুঁকছে হাওর, ভুগছে মানুষ

20