স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। কৃষি, পরিবেশ, অবকাঠামো তরুণ, নারীর ক্ষমতায়ন,শিক্ষা,স্বাস্থ্য,পর্যটন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নকে প্রাধান্য দিয়ে ১১ দফা ইশতেহার ঘোষণা করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে শহীদ জগৎজ্যোতি পাঠাগারে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে নুরুল ইসলাম নুরুল নিজেই ইশতেহার পাঠ করেন।
ইশতেহারে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, হাওর রক্ষা বাঁধে দুর্নীতি বন্ধ, অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে সুনামগঞ্জ সরকারি কলেজকে পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, প্রতিটি ইউনিয়নে মানসম্মত সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিশ্চিত ও কলেজ, মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন। মা ও শিশুর স্বাস্থ্য সেবা, সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ও আইসিইউ চালু, বিশ্বরম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকীকরণ, প্রত্যন্ত এলাকায় মোবাইল মেডিকেল সার্ভিস ও নৌ এম্বুলেন্সের ব্যবস্থা করা।
কৃষক ও হাওর উন্নয়নে দেখার হাওর ও খরচার হাওর সুরক্ষায় বিজলী প্রতিরোধক টাওয়ার নির্মাণ, হাওর রক্ষা বাঁধে দুর্নীতি বন্ধ, নদী, খাল, জলাভূমি দখলমুক্ত করা। এছাড়া হাওর ভিত্তিক মৎস্য ও হাঁস পালন শিল্পে সহায়তা, ফসলহানীতে ক্ষতিপূরণ, বিনামূল্যে, স্বল্পমুল্যে সার, বীজ, কৃষিযন্ত্র, ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড বিতরণে সুষ্ঠু ব্যবস্থাপনা।সেবা ও অবকাঠামো উন্নয়নে উত্তর সুরমায় (হালুয়ারঘাট ও ধারারগাঁও) সুরমা সেতু, পৈন্দা খালে ব্রিজ নির্মাণ, ফতেহপুর ইউনিয়নের সাথে বিশ্বম্ভরপুর সদরের সরাসরি যোগাযোগ স্থাপন। এবং বর্ষাকালে নিরাপদ ও নৌ যোগাযোগ স্থাপনের ঘোষণা দেয়া হয়। তরুণ ও নারীর ক্ষমতায়নে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলা, প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মমুখী শিক্ষা চালু করা। এছাড়া মাদক ও অপরাধ থেকে দুরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা দেয়া হবে। দুর্নীতির বিষয়ে তিনি বলেন, সরকারি সেবা গ্রহনে হয়রানি বন্ধ করা ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তুলা হবে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, আতম মিসবাহ্,আকবর আলী,অ্যাডভোকেট শেরেনূর আলী,ব্যারিস্টার আবিদুল হক, জেলা জাসাসের আহবায়ক শেরগুল আহমেদ,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,মুনাজ্জির সুজন,সাইফুল হাসান জুনেদ,আব্দুল্লা আল নোমানসহ বিপুল সংখ্যক দলীয় নেতা উপস্থিত ছিলেন।