সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ দিবসে সুবিপ্রবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল


শান্তিগঞ্জ প্রতিনিধি

জুলাই শহীদ দিবস উপলক্ষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার(১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জস্থ টেক্সটাইল ইন্সটিটিউটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস থেকে একটি র‍্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অস্থায়ী ক্যাম্পাসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। 

সুবিপ্রবির সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ওয়াদুদের সভাপতিত্বে ও গণিত বিভাগের প্রভাষক মোছা: শিখা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ৷ 

আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: রেজাউল করিম।

আরও বক্তব্য রাখে রসায়ন বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমান, পদার্থ বিভাগের তাকবির হাসান, সিয়াম, সিএসই বিভাগের আহমেদ সাফি, গণিত বিভাগের টাইমুম ও রুবাইয়া জান্নাত প্রমুখ৷ 

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শেখ আব্দুল লতিফ, বিভাগীয় চেয়ারম্যান পদার্থ বিজ্ঞান বিভাগ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো: মোবারক হোসেন, রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় চেয়ারম্যান জনাব রাশেদ মাহমুদ,জনাব মোহাই মিনুল ইসলাম, প্রভাষক, রসায়ন বিভাগ, মো: নূর আমিন বিটু, প্রভাষক, রসায়ন বিভাগ, পদার্থ বিভাগের প্রভাষক মৌটুসী রহমান সরকার ও  মারুফ চানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত  ছিলেন। 

আলোচনা সভার পর জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমিছিলে মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নে মূল্যায়নের দাবি

1

বিএনপি প্রার্থী আনিসুল হকের সমর্থনে মিছিল ও পথসভা

2

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন পথচলা

3

বিসিএসের সর্বকনিষ্ঠ ক্যাডার মধ্যনগরের খাদিজা

4

ছাতক-দোয়ারা ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবে: কল

5

ছাত্রদলের বিক্ষোভ মিছিল

6

নির্বাচনী নিরাপত্তায় ড্রোন ক্যামেরা দিয়ে সড়কে তল্লাশি অভিযা

7

দিরাইয়ের ৯ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

8

জামালগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ গ্রেফতার

9

শান্তিগঞ্জ সমিতি শুধু সংগঠনই নয় এটি সমাজের অবহেলিত, ঝড়েপড়া ম

10

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হলেন মল্লিক আহসান উদ্দিন সাম

11

দুর্বাকান্দা গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

12

দোয়ারায় ভারতীয় মোটরসাইকেল জব্দ

13

যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থা

14

শ্রী অদ্বৈত মন্দিরের পরিচালনা কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধ

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

ধুঁকছে হাওর, ভুগছে মানুষ

17

কিশোরীকে সিএনজিতে ধ*র্ষণ: প্রেমিক ও চালকসহ গ্রেফতার ৩

18

টাঙ্গুয়ার হাওরে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

19

শাল্লায় জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে কর্মী সম্মেলন

20