সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষায় জেলা ইসিএ কমিটির সভা


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা ইসিএ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মতিউর রহমান খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, হাওর অধিদপ্তরের উপপরিচালক পল্লব হোম দাস।

সভায় বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে পর্যটকদের যাতায়াতের ক্ষেত্রে হাউজবোট আধা কিলোমিটার দূরে নোঙর করে হাতে চালিত ছোট নৌকায় যাতায়াতের ব্যবস্থা করা হবে। এতে স্থানীয় নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সীমানা নির্ধারণ করা হবে।

সভায় টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, মলমূত্র ত্যাগের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ এবং পানি ও পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জয়পুর-গোলাবাড়ি পর্যন্ত হাউজবোট রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এছাড়া হাওরে ইঞ্জিনচালিত নৌযান সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়। সংগঠনের সদস্যদের ভোটের মাধ্যমে কমিটি গঠনের প্রস্তাবও সভায় উত্থাপন করা হয়।

বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আলমডোয়ার ও রোয়ার বিলে হাউজবোট অবস্থান করলে বড় প্রজাতির মাছের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ইঞ্জিনচালিত বোটের বিকল্প হিসেবে হাতে চালিত নৌযানের ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, সিএনআরএসের সমন্বয়ক ছাইফুল চৌধুরী, হাউজবোট অর্নাস অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদক মাইনুদ্দীন ফারুক, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে শুভ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচী: পরিবেশ রক্ষায় যো

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

3

শান্তিগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সচেতনতা বৃদ্ধির

4

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

5

টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা–মেয়ের

6

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে: স্বরাষ্ট্র উ

7

জুলাই শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালন

8

সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

9

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক

10

রাজারগাঁওয়ে বসতভিটার জায়গা নিয়ে সংঘর্ষে ৪ জন আহত ভাঙচুর

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

দোয়ারাবাজারে টাইফয়েড টিকাদান বিষয়ক মতবিনিময় সভা

13

জেলা যুবদলের নেতা আমিনুর রশিদ আমিনের মাতার মৃত্যুতে শোক প্রক

14

গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা করা,জাতি ফ্যাসিবাদ চায়

15

ছাতকে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠান

16

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্

17

‘দি কান্ট্রি টুডে’ পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

18

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20