স্টাফ রিপোর্টার
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে কর্মকর্তা ও দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুহাম্মদ আব্দুস সালাম।
এ সময় তিনি বলেন, রাষ্ট্রের জন্য কার্যকর সরকার গঠন করা জরুরি। সাধারণ জনগণের মতামত নিয়ে নির্বাচনের মাধ্যমে একজন প্রতিনিধি প্রয়োজন। প্রতিনিধিত্ব তৈরি করার যে প্রক্রিয়া সেটি আগামী ১২ ফেব্রæয়ারী অনুষ্ঠিত হবে।
দেশের মানুষের প্রতি দায়িত্ব বেড়েছে।সাধারণ জনগণের দায়িত্ব বেড়েছে দেশের প্রতি।একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ সেই দায়িত্ব পালন করবে। রাষ্ট্রের প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার। আগামীর বাংলাদেশ একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের সরকার গঠন করে দেশ পরিচালনায় একসাথে কাজ করবে সবাই।
এ সময় আরোও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ,পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মো: মঈন উদ্দীন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী,ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন,জেলা শিশু বিষয়ক কমকর্তা বাদল চন্দ বর্মন প্রমুখ।